
সাক্ষ্য আইনের মূলনীতি এবং জাবানবন্দী ও জেরার পদ্ধতি
মানবজাতি সদা সর্বদাই সত্যের অন্বেষণ করে এবং অজানাকে জানার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সত্যকে তাহারা নাগালে পাইতেছে কিনা এবং অজানাকে তাহারা ধরিতে পারিতেছে কিনা তাহা অদ্যাবধি সঠিকভাবে বুঝা যাইতেছে না। তবে প্রকৃত সত্যকে পাইবার এবং অজানাকে জানিবার জন্য যেসকল উপায় সবচাইতে উপকারী তাহা বোধ হয় মানবজাতি খুঁজিয়া বাহির করিয়াছেন। বিজ্ঞানে ও দর্শনে যে শাস্ত্র সঠিক পদ্ধতির সন্ধান দেয় তাহাকে যুক্তি বিদ্যা বলে এবং যে শাস্ত্র বিচারকার্যে সত্যিকার পথ ও পদ্ধতির নির্দেশ দেয় তাহাকে সাক্ষ্য বিদ্যা বা সাক্ষ্য আইন বলে।যুক্তিবিদ্যা যেমন সত্য উদ্ঘাটনে সঠিক পথ দেখাইবার চেষ্টা করে ঠিক তেমনি সাক্ষ্য আইন বিচারের ক্ষেত্রে ও সময়ে কি কি পদ্ধতিতে বিচারকার্য পরিচালনা করিতে হইবে এবং বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে কি কি অর্জন বা বর্জন করিতে হইবে তাহার একটি সঠিক নির্দেশনা দিয়া সত্য নিরূপণে সহায়তা করে। যুক্তিবিদ্যা মানবজীবনে শৃঙ্খলানুবর্তিতা শিক্ষা দেয়। ঠিক তেমনিভাবে সাক্ষ্য আইন বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে কোন কোন শ্রেণীর সাক্ষ্য প্রমাণ গ্রহণযোগ্য তাহার নির্দেশনা দেয় এবং অগ্রহণযোগ্য বিষয়গুলি কিভাবে প্রমাণ করিতে হয় তাহা নির্দেশনা দিয়া বিচারককে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে।
1,200.00৳ Original price was: 1,200.00৳ .712.00৳ Current price is: 712.00৳ .
41%
ছাড়
আপনার পছন্দের আরও বই



