
সাইন্স ফিকশন ভারেক সমগ্র
আমার নাম নিমো। আসল নাম বলা যাবে না। কোথায়, কোন শহরে থাকি, সেটা বলাও ঠিক হবে না। সবখানে ছড়িয়ে আছে কন্ট্রোলাররা। কে কোনখান থেকে চিনে ফেলবে, তারপর…থাক, সেটা আর ভাবতে চাই না। তবু ঝুঁকি নিয়েও বিস্তারিত সব লিখে রাখছি, মানুষকে সতর্ক করার জন্য, যাতে অন্তত নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারে। এই কিছুদিন আগেও আর দশটা কিশোর ছেলেমেয়ের মতই স্বাভাবিক জীবন ছিল আমারও। তবে এখন শুধুই চির আতঙ্কের মধ্যে বাস করা। শুক্রবারের এক সন্ধ্যায় জীবনটা পুরোপুরি বদলে গেছে আমাদের। আমার ঘনিষ্ঠ বন্ধু জামবুকে নিয়ে সেদিন মলে ভিডিও গেম খেলতে গিয়েছিলাম। খেলতে বসে আমার চেয়ে অনেক বেশি পয়েন্টে এগিয়ে গেল ও। জামবু যে আমার চেয়ে ভাল খেলোয়াড় তা নয়, তবে সেদিন আমি খেলায় মনোযোগ দিতে পারছিলাম না। না দিতে পারার কারণ, ভলিবল টিম। আমাদের জুনিয়র হাই স্কুলের ভলিবল টিমের এক নম্বর খেলোয়াড় আমার বড় ভাই জাফর। ওর ইচ্ছে, আমিও টিমে ঢুকি। সেই চেষ্টাই করতে গিয়েছিলাম। কোচকে এতটাই হতাশ করেছি, রেগে গিয়ে তিনি আমাকে আর কখনও কোর্ট মাড়াতে নিষেধ করে দিয়েছেন। এ কথা শুনলে আমাকে আস্ত রাখবে না জাফর।
300.00৳ Original price was: 300.00৳ .253.00৳ Current price is: 253.00৳ .
16%
ছাড়
আপনার পছন্দের আরও বই




