সহজ কায়দা ও নাজেরা প্যাকেজ
সহজ কায়েদা
কুরআন শেখার প্রথম পাঠ।এই বইটি দেখে দেখে সহীহভাবে কুরআন পড়ার পাঠ্য। শিশু-কিশোর ও বয়স্ক সকলের জন্য এই বইটি প্রযোজ্য। বইটি বিশেষভাবে মাদরাসা, মক্তব ও স্কুলের পাঠ্য হিসেবে তৈরি করা হয়েছে।বইটি দীর্ঘ গবেষণায় তৈরি করা হয়েছে। এখানে মুখস্থ করার পরিবর্তে অনুশীলন নির্ভরতাকে জোর দেওয়া হয়েছে। সকল উদাহরণ কুরআনের শব্দ ও আয়াত দ্বারা দেওয়া হয়েছে। তাজবিদের নিয়মগুলোকে বেশি বেশি চর্চার মাধ্যমে আয়ত্ব করার ব্যবস্থা করা হয়েছে।প্রতিটি পাঠের জন্যই স্বতন্ত্র চর্চার ব্যবস্থা করা হয়েছে। বইটিতে রয়েছে ১৫টি অধ্যায়। ১-১২ অধ্যায়ে তাজবিদ এর নিয়ম আলোচিত হয়েছে। আর শেষ ৩টি অধ্যায়ে রয়েছে কুরআনের শেষ ১১টি সূরা মুখস্থ, নামাজের বাহিরে ও ভিতরে পড়া সকল তাসবিহ ও দোয়া এর অর্থ, দৈনন্দিন প্রয়োজনীয় সকল মাসায়েল, চার কালিমা, দৈনিক দোয়া এবং ১০টি হাদিস।এটি একটি সেল্ফ লার্নিং পাঠ্য। সহীহভাবে কুরআন পড়তে পারেন, এমন যে কেউ এই বইটি পড়াতে পারবেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই বইটি পাঠ্য হিসেবে পঠিত হচ্ছে।
সহজ নাজেরা
সহজ নাজেরা বইটি কুরআন নাজেরা শেখার একটি চমৎকার পাঠ্য। যারা ঘরে বসে একা একা বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখে দেখে বিশুদ্ধ ও গতিশীল কুরআন পড়া শিখতে চান, তাদের জন্য এই বইটি। দীর্ঘ গবেষণায় মাত্র ৮০ দিনে নাজেরা শেখার এই বইটি তৈরি করা হয়েছে।এই বইয়ে তাজবিদের সকল নিয়ম কুরআনের বিভিন্ন শব্দ ও আয়াত দ্বারা অনুশীলন করানো হয়েছে। পবিত্র কুরআনের সহজ থেকে কঠিন- সকল ধরনের আয়াত থেকে পাঠ্য সাজানো হয়েছে।এই পাঠ্যে বৈজ্ঞানিক সূত্র প্রয়োগ করা হয়েছে, যাতে অল্প পড়েই একটি পাঠ সহজে আয়ত্ত করা যায়। পাঠ সবক ও রিভিশন এর জন্য স্বতন্ত্র বক্স দেওয়া হয়েছে।হিফজ মাদরাসার ছাত্রদের জন্য বইটি খুবই কার্যকর। মাত্র ৩ মাসেই কুরআন নাজেরা শিখতে পারবে। বংলাদেশে কুরআন শেখায় এটি একটি চমৎকার সংযোজন।
520.00৳ Original price was: 520.00৳ .391.00৳ Current price is: 391.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






