নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

সহজ অর্থনীতি ১ম পত্র একাদশ দ্বাদশ শ্রেণি

প্রকাশনী :
পৃষ্ঠা : 257
কভার : পেপার ব্যাক
সংস্করণ : Edition, January 2026

অর্থনীতি ভীতির কারণ কী?আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ থাকেন যারা জেনে অথবা না জেনে আপনাকে একটা পরামর্শ দিয়ে বসবে। যারা কখনও অর্থনীতি পড়েনি অথবা এ ব্যাপারে কোন ধারণাই নেই তারাও অনায়াসেই আপনাকে বলবে অর্থনীতি অনেক কঠিন, অনেক অংক করতে হয়, ভালো নাম্বার আসে না ইত্যাদি ইত্যাদি। তাছাড়া যেহেতু মানবিকে পড়ার কঠিন বিষয় নেওয়ার দরকার নেই। ফলে শুরুতেই ছাত্র-ছাত্রীদের মনে একটা ভয় সৃষ্টি হয়ে যায়।কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানুবিকের বিষয়গুলোর মধ্যে অর্থনীতিতে সঠিক দিকনির্দেশনা পেলে খুব সহজে ভালো করা যায়। যে কয়েকটি অংক রয়েছে তা জটিল মনে হলেও আসলে সহজ। অর্থনীতিতে মুখস্থ একেবারেই প্রয়োজন হয় না। মূল বিষয়গুলোর সাথে চিত্র থাকায় একদিকে যেমন বুঝে বুঝে পড়া যায় তেমনি অন্যদিকে সম্পূর্ণ গণিতের মত পূর্ণ নাম্বার পাওয়া যায়।বর্তমানে একটি বিষয় বেশ লক্ষ্য করা যাচ্ছে, এসএসসি’তে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাস করে তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে এইচএসসি’তে মানবিক বিভাগে ভর্তি হয়। এক্ষেত্রে অভিভাবকদের ধারণা থাকে তার সন্তান অর্থনীতি পারবে কীনা? অথচ তাদের জন্য অর্থনীতিতে ভালো করা আরও সহজ। কারণ তাদের গণিত ও চিত্র সম্পর্কে ভালো ধারণা থাকে।আমরা প্রতিটি বিষয়কে আমাদের দৈনন্দিন জীবন ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। যা ছাত্র-ছাত্রীদের অর্থনীতি বিষয়ের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি অর্থনীতি ভীতি দূর করতে সহায়ক হবে বলে আমরা আশা করি।বইটি আকারে ছোট হলেও সিলেবাস এর প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক সহজ ও সাবলীল ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, যা সৃজনশীল এর পাশাপাশি বহুনির্বাচনীতেও শতভাগ পাসের নিশ্চয়তা প্রদান করে। সহজ অর্থনীতি বইটি একজন আদর্শ শিক্ষার্থীকে A+ পেতে সহায়ক ভূমিকা রাখবে। [ ইনশাআল্লাহ্ ]

Original price was: 300.00৳ .Current price is: 285.00৳ .

5%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top