সহজে শিখি সি প্রোগ্রামিং
স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যখন আরো উৎসাহী হবে এবং ছোটোবেলা থেকেই প্রোগ্রামিং এ অনেক পারদর্শী হবে তখন এরাই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে এই প্রত্যাশায় আমার এই বইটি লেখার কাজ শুরু করি। বইটি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সহজ এবং সাবলীল ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। বইটিতে স্কুল-কলেজের পাঠ্যের কিছু গণিত, পদার্থ বিজ্ঞানের বিষয় গুলো প্রোগ্রামিং এর সাহায্যে দেখানো হয়েছে। বইটি ছোট আকারে রাখার চেষ্টা করেছি যাতে বইটি পড়ে একঘেয়েমি না আসে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় ভালো করার জন্য এবং পাঠ্যসূচির প্রোগ্রামিং বিষয়টি সহজে আয়ত্ত করার জন্য প্রতিটি অধ্যায়ে যুক্ত করা হয়েছে অসংখ্য উদাহরণ এবং তার ব্যাখ্যা। আশাকরি বইটি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সি প্রোগ্রামিং এর মৌলিক ধারণা দিতে পারবে।
বইটি কাদের জন্য লেখাঃ
১) যারা প্রোগ্রামিং এ নতুন
২) স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সি প্রোগ্রামিং শিখতে চায়
৩) স্কুল-কলেজ পর্যায়ে ইনফরমেটিক্স অলেম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে চায় -তাদের জন্য।
সূচীপত্র:
শূন্য অধ্যায়ঃ কম্পিউটার প্রোগ্রামিং(পরিগণন) ও এর গুরত্ব
প্রথম অধ্যায়ঃ ক¤পাইলার ইন্সটল করা (compiler install)
দ্বিতীয় অধ্যায়ঃ সি প্রোগ্রাম (C Program)
তৃতীয় অধ্যায়ঃ ইনপুট ও আউটপুট (Input and output)
চতুর্থ অধ্যায়ঃ ডাটা টাইপ (Data Types)
পঞ্চম অধ্যায়ঃ চলক এবং ধ্রুবক (Variable and Constant)
ষষ্ঠ অধ্যায়ঃ অপারেটর (Operator)
সপ্তম অধ্যায়ঃ কন্ট্রোল স্টেটমেন্ট (Control Statement)
অষ্টম অধ্যায়ঃ ফাংশন (Function)
নবম অধ্যায়ঃ অ্যারে এবং পয়েন্টার (Array and Pointer)
দশম অধ্যায়ঃ স্ট্রিং (String)
একাদশ অধ্যায়ঃ ফাইল – ইনপুট/আউটপুট (File – I/O)
দ্বাদশ অধ্যায়ঃ স্ট্রাকচার (Structure)
200.00৳ Original price was: 200.00৳ .166.00৳ Current price is: 166.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






