Sale!

সরকারের সমস্যাবলী

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 423
কভার : হার্ড কভার
সংস্করণ : Reprint, 2015
ভাষা : bangla

প্রথম অধ্যায় সরকারের সমস্যাবলী (Problems of government) সমস্যা বলতে কী বুঝায় : (What is problem?) সাধারণত সমস্যা বলতে এমন কোনাে পরিস্থিতির উদ্ভবকে বুঝায় যা মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাষ্ট্রীয়,সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক,জাতীয়,আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে যে পরিস্থিতি মানুষের জীবন বিকাশে বাধার সৃষ্টি করে,সাধারণভাবে সেসব বিষয়কেই সমস্যা হিসাবে উল্লেখ করা যেতে পারে। পৃথিবীর কোনাে রাষ্ট্র,সরকার বা সমাজই সমস্যামুক্ত নয়। আর. এম. ম্যাকাইভার (R.M. Maciver)-এর মতে সকল মানবিক সংগঠনের মধ্যে সরকারই সর্ববৃহৎ (government is the vastest of all human enterprises.)। বেসরকারি বা ব্যক্তিগত সংগঠনসমূহ যত বৃহৎই হােক না কেন (অর্থনৈতিক,সাংস্কৃতিক,সমাজকল্যাণমূলক,ধর্মীয়) তা সরকারের মতাে এত ব্যাপক পরিমাণে বহুবিধ কার্য সম্পাদন করে না। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রসরতা,বেসরকারি ব্যবসা-বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি,সাংস্কৃতিক জীবনের জটিলতা—সর্বক্ষেত্রেই সরকারের উপর প্রতিনিয়ত নতুন নতুন দায়িত্ব অর্পিত হচ্ছে। আধুনিক সরকারসমূহের প্রকৃতি ও স্বরূপ যাই হােক কেন,তাদের সমস্যাদি এত ব্যাপক ও জটিল যে,এসকল সমস্যাকে সুনির্দিষ্টভাবে একসাথে চিহ্নিত বা উল্লেখ করা যায় না,আবার অনেকক্ষেত্রে প্রকৃত সমস্যাকে চিহ্নিত করাও এক জটিল সমস্যা। সরকার যতই আধুনিকতামুখী হবে এবং মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার যত বৃদ্ধি পাবে,সরকারের সমস্যা ততই বৃদ্ধি পাবে। বিভিন্ন সরকারব্যবস্থায় সরকারের সমস্যা বিভিন্ন; উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলির সমস্যার প্রকৃতিও ভিন্ন ভিন্ন; তবে সরকারব্যবস্থায় যে সমস্যাটি বড় সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়,তা হল শাসনকর্তত্ব ও স্বাধীনতার মধ্যে সন্তোষজনক সমন্বয় সাধন করা। এই সমস্যার সুষ্ঠু সমাধানের উপর ব্যক্তির কল্যাণ ও রাষ্ট্রের অস্তিত্ব উভয়ই নির্ভর করে বলে R.G. gettell মনে করেন। তিনি বলেন,“আদর্শ পরিবেশ সৃষ্টির স্বার্থে ব্যক্তির স্বার্থরক্ষার মতাে যথেষ্ট নাগরিক স্বাধীনতা থাকা উচিত এবং এমন একটা সরকারও থাকা উচিত যার আদেশগুলাে সুনির্দিষ্টভাবে প্রকাশ ও কর্তৃত্বমূলকভাবে কার্যকর হয়। কর্তৃত্ব ও স্বাধীনতার মধ্যে সমন্বয় সাধনের জন্য বিভিন্ন রাজনৈতিক পদ্ধতি ও উপায় নিয়ে প্রচেষ্টা চালানাে হয়েছে। কিন্তু এইগুলি প্রায়শই স্বৈরতন্ত্রে বা নৈরাজ্যবাদে পর্যবসিত হয়েছে।” তিনি আরও বলেছেন,“যে ব্যবস্থায় জন

Original price was: 400.00৳ .Current price is: 317.00৳ .

21%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top