
সমাজ চলে যাদের বলে
মানুষ কখনো একাকী বাস করতে পারে না। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আর পাড়া-প্রতিবেশী নিয়ে বাস করতে হয় মানুষকে। এ জন্যে মানুষকে বলা হয় সামাজিক জীব। আমাদের চারপাশে বাস করে চেনা-অচেনা অনেক মানুষ। হাজারো পেশায় নিয়োজিত তারা। কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ বৈমানিক, কেউ বিজ্ঞানী, কেউ প্রকাশক-আরো কতো কি! এ ছাড়াও আমাদের সমাজে রয়েছে আরো কয়েক শ্রেণীর মানুষ। যারা তাদের কাজ দিয়ে, তাদের দক্ষতা আর শ্রম দিয়ে অনেক কষ্টে গড়ে তুলেছে আমাদের সমাজ, আমাদের সভ্যতা। এদেরকে বাদ দিয়ে কখনো আমাদের সমাজকে পরিপূর্ণ বলা যাবে না। এরা হলো কামার, কুমোর, তাঁতি, জেলে, মিস্ত্রি, মুচি, ঝাড়ুদার আর চৌকিদার। এরা না থাকলে এ সমাজে বাস করাই কঠিন হয়ে দাঁড়াতো আমাদের জন্যে। আমরা তখন ভাত রান্নার জন্যে হাঁড়ি পেতাম না, বই রাখার জন্যে বইয়ের সেল্ফ পেতাম না।
40.00৳ Original price was: 40.00৳ .33.00৳ Current price is: 33.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





