সফটওয়্যার ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সেরা বইগুলো একসাথে
প্রোডাক্টিভ প্রোগ্রামার
বর্তমানে অনেকেই প্রোগ্রামিং পেশাটাকে খুব সহজ-সরল পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন নানান উপায়ে।এই ফিল্ডে তুলনামূলকভাবে ভালো সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে অসংখ্য রিসোর্স থাকায় আমরা অনেকেই এই পেশায় আকৃষ্ট হই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পেশায় ভালো করতে হলে যেমন খুবই প্যাশনেট হতে হবে, সেইসাথে আপনাকে যথেষ্ট ধৈর্য্যশীল, মোটিভেটেড ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। অন্যথায় এই পেশা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও কম্পিটিশন খুব বেশী থাকায় এখানে আপনাকে বার্নআউট, এক জায়গায় আটকে থাকা থেকে শুরু করে নানানরকম সমস্যায় পড়তে হতে পারে। এই বইয়ের লেখকের এই ফিল্ডে বেশ অনেক বছরের এক্সপেরিয়েন্স আছে। উনি একাধারে বিভিন্ন টিমের সাথে কাজ করেছেন, অন্যদেরকে প্রোগ্রামিং শিখিয়েছেন, সেইসাথে বর্তমানে এমন টিম লিড করার কাজও করে যাচ্ছেন। লেখক ঠিক উনার সেই অভিজ্ঞতাগুলোই এই বইয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের এই প্রোগ্রামিং পেশা আমাদের এই বিশ্বে কেমন ভ্যালু তৈরি করছে, আমরা কিভাবে অন্যদেরকে প্রোগ্রামিং এর সাহায্য তাদের বিজনেস গ্রো করতে সাহায্য করছি, বিজনেসে ভ্যালু ক্রিয়েট করছি ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে।
ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট
ওয়েব ডেভেলপমেন্ট, বর্তমান সময়ের ছাত্র-চাকুরিজীবি অনেকের কাছে আকর্ষণের কেন্দ্র। এই সেক্টরটায় নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হলে সময় ও অর্থ দুটি জিনিসই অনেক বেশি পরিমাণে ব্যয় করতে হয়। এই সেক্টরটায় এসে যদি কেউ শেখার ক্ষেত্রে ভুল পথে পা বাড়ায় অথবা ভুল কিছু শেখা আরম্ভ করে তাহলে তার সময়, শ্রম, অর্থ সব কিছুরই ক্ষতি সাধন হবে। তাই নিজেকে একজন ভালো ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে তা দক্ষ কোনো মানুষের কাছে থেকে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার শুরু করা এখন তেমন একটা কঠিন না। কিন্তু ক্যারিয়ার শুরু করার পর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসে। কী শিখবো, কিভাবে শিখবো, কিভাবে ক্যারিয়ারে আরো ভালো করতে পারবো, কিভাবে সময়ের সাথে এই প্রতিযোগিতাপূর্ণ সেক্টরে টিকে থাকতে পারবো – এই বিষয়গুলো আমাদের অনেকেরই জিজ্ঞাসা।
ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, টুল শেখার জন্য অনেক টিউটোরিয়াল, কোর্স আছে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে সফলতার জন্য কেবল এগুলো শেখাই যথেষ্ট না। এর সাথে দরকার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, সফট স্কিলস, লার্নিং টেকনিক, ক্যারিয়ারের ব্যাপারে সচেতনতা ইত্যাদি।
দুঃখজনকভাবে এই দরকারী বিষয়গুলো নিয়ে তেমন একটা আলাপ হয় না বললেই চলে।
গিট ও গিটহাব
ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট। একটা প্রবাদ আছে এমনঃ ‘নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা উচিৎ ছিল!’ যে কোন ডেভেলপারের স্কিল ডেভেলপমেন্টের পাশা পাশি যা শিখা উচিৎ, তা হচ্ছে গিট। আর স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সকল প্রজেক্ট করা হবে, সেগুলো আপলোড করা উচিৎ গিটহাবে। ফলে এক সাথে তিনটে উপকার হবে। কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে হয় শেখা হবে। গিট শেখা হবে। নিজের প্রোটফলিও বাড়বে, যা জব পেতে সাহায্য করবে। এই বই থেকে গিট ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, তা শেখা যাবে। এছাড়া গিটহাবে কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, সে সম্পর্কে জানা যাবে।
1,590.00৳ Original price was: 1,590.00৳ .1,316.00৳ Current price is: 1,316.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





