Sale!

সত্য সাদ্দাম হোসেন ও স্রাজেরদৌলা

প্রকাশনী :
পৃষ্ঠা : 128
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Edition, 2015
ভাষা : bangla

ফ্ল্যাপে লেখা কিছু কথা সাম্রাজ্যবাদ কী বস্তু? এই প্রশ্নের উত্তরে পর্তুগিজ শাসনাধীন গিনি বিসাউ ও সবুজ কেপের নেতা আমিলকার কাব্রাল একবার বলিয়াছিলেন,সাম্রাজ্যবাদ হইতেছে সেই মাল যাহার নিকৃষ্টিতম উদাহরণ জার্মানির নাৎসি সৈরতন্ত্র। নাৎসিদের পরাজয়ের পর ফরাসি শাসনাধীন মার্তিনিকের কবি ও রাষ্ট্রনেতা এমে সেজার লিখিয়াছিলেন,ইউরোপ ও আমেরিকার স্বাধীনতা ব্যবসায়ীরা নাৎসীদের অনুসৃত নীতি বহুদিন ধরিয়া তাঁহাদের অধীন দেশে দেশে প্রয়োগ করিয়া আসিতেছেন। হিটলারের দোষ এয়ুরোপীয় বর্বরতা তিনি খোদ এয়ুরোপবক্ষে টানিয়া আনিলেন। এমে সেজারের বাক্য নতুন করিয়া সত্য প্রমাণ করিল ২০০৩ নাগাদ এরাকে মার্কিন দস্যুতার কূটনীতি জয়লাভের পথ খোলাসা করিয়াছিল। মার্কিননীতির সমথ্যকরা সাদ্দাম স্বৈরশাসক বলিয়া দেশে দেশে প্রচার করিতেছিলেন। একই প্রচার ১৮ ও ১৯ শতকে নবাব সুবেদার সিরাজুদ্দৌলার বিরুদ্ধেও চলিয়াছিল। মৃণায় কৃঞ্চিতনাসা সুশীল সমাজ তাঁহার নাম উচ্চারণ করিতেন ‘সাজেরদৌলা।’ সাম্রাজ্যবাদী প্রচারণা যুদ্ধ কী নোংরা হইতে পারে তাহার স্বরূপ যৎকিঞ্চিত উদঘাটন করিতেছে এই বই।এই সংস্করণে একটি নতুন অধ্যায় যোগ হইয়াছে। ইংরেজ সর্দারের পত্রাবলি ঘাঁটিয়া ইহা দেখাইতেছে সিরাজুদ্দৌলার ঘাতক শুদ্ধ মোহাম্মদী বেগ বা মিরন একলা নহে। তাঁহার আসল ঘাতকের নাম লর্ড রবার্ট ক্লাইব।সূচিপত্রবিয়োগ*ইরাক,আরব জাতীয়তাবাদ ও সাদ্দাম হোসেন*দাসত্ব অর্থ স্বাধীনতা*সত্য সাদ্দাম হোসেন ও স্রাজেরদৌলা*নবাব সিরাজুদ্দৌরা : ইতিহাস ও ভাবমূর্তি*সিরাজুদ্দৌলার মৃত্যু : উপন্যাস ও ইতিহাসভাগ*দুইনীতিপরায়ণ দেরিদা ও একনীতিবাদী বাদিয়ু*জাক দেবিদার ত্রাসনীতি : বিচার না বায়োয়ারি*নীতির নতুন জামা : এয়ুরোপে বর্ণবাদযোগ* পুরানা সেই দিনের কথা ও অন্যান্য কবিতা -হ্যারল্ড পিন্টার*ভগবান প্রেস্টোক ও ঘুরঘুট্টি আফ্রিকা : টার্জান কেচ্ছার রাজনীতি-জন নিউসিঙ্গার*বোধিনী*দোহাই

Original price was: 300.00৳ .Current price is: 246.00৳ .

18%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top