
শ্রেষ্ঠ প্রবন্ধ : সন্জীদা খাতুন
শ্রেষ্ঠ প্রবন্ধ সংকলনে চারটি বিভাগে লেখাগুলো সাজিয়েছেন সন্জীদা খাতুন-সাহিত্য-সাহিত্যিক,সংস্কৃতি,দেশকাল,আ মরি বাংলা ভাষা। সাহিত্য-সাহিত্যিক পর্বে সাহিত্যিকের জীবনদর্শন,সাহিত্য ভাবনা ইত্যাদি স্থান পেয়েছে। সংস্কৃতি পর্বে আছে বাংলাদেশের সংস্কৃতির বিবর্তন,সাংস্কৃতিক আন্দোলন ও অভিযাত্রার ইতিহাস। দেশকাল অংশে বাঙালির মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের সহযোগের প্রসঙ্গ,মুক্তিযুদ্ধের স্মৃতিচিত্র ইত্যাদি রয়েছে। আ মরি বাংলা ভাষা বিভাগে বাংলা ভাষার ধ্বনি চরিত্র আর প্রমিত উচ্চারণের পর্যালোচনা এসেছে। গবেষণানির্ভর দীর্ঘ প্রবন্ধ,সাহিত্য বা অন্যান্য বিষয়ের নিরীক্ষাধর্মী মাঝারি আকারের প্রবন্ধ আর স্মৃতিচিত্রমূলক প্রবন্ধের কথকতা-ভঙ্গিতে বিচিত্র স্বাদের সম্মিলন ঘটেছে এই সংকলনে। লেখাগুলো দেশ-ভাষা-বাঙালিয়ানা-মানবতা প্রেম এবং শেখার-চর্চার-শেখাবার-গড়বার নিরলস অনুধ্যান থেকে সঞ্চিত ও সঞ্জাত। একজন আদ্যোপান্ত বাঙালি ও পূর্ণাঙ্গ মানবের সন্ধান লাভের এক অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে এ গ্রন্থ।
600.00৳ Original price was: 600.00৳ .483.00৳ Current price is: 483.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





