নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

শোক ভুলতে পথে

প্রকাশনী :
পৃষ্ঠা : 224
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : bangla

লিজি রহমানকে নিউইয়র্ক শহরের বাঙালিরা মোটামুটি সকলেই চেনেন। ব্যক্তিগত পরিচয় যদি না-ও থাকে – সব বাঙালিই তাঁর নামের সঙ্গে অন্তত পরিচিত। মৃদু ও মিষ্টভাষী,সুন্দর উচ্চারণ ও স্বচ্ছন্দ বাকক্ষমতার অধিকারী লিজি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন,জড়তাহীন সাবলীল ভঙ্গিতে অনুষ্ঠান উপস্থাপনা করেন,সাবলীল ভাষায় নিজস্ব এক মনকাড়া ভঙ্গিতে গল্প,ভ্রমণ কাহিনী ও কলাম লেখেন,দেশে-বিদেশের ইংরেজি ও বাংলা কাগজে ছাপান সেসব লেখা। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রন্থের-ও রচয়িতা হয়েছেন লিজি। লিজি রহমান আজ নিজস্ব শোকদুঃখ ছাড়িয়ে এক বৃহত্তর ও মহত্তর কর্মপ্রেরণায় ঝাঁপিয়ে পড়ে নিজের জন্যে একটা জায়গা করে নিয়েছেন। এই মহিয়সী নারী তার আন্তরিক প্রচেষ্টা,কঠিন পরিশ্রম,অধ্যাবসায় এবং অসামান্য দৃঢ়তা দিয়ে সম্পন্ন করেছেন এক অসাধারণ মানবিক ও মহৎ কর্ম। শুধু নিউ ইয়র্কের বাঙালি মহলে নয়,গোটা নিউইয়র্ক শহরে তো বটেই,সমস্ত যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের প্রায় সকলের কাছে তিনি আজ পরিচিত,আদরনীয় ও অনুসরণীয়। নিউইয়র্ক-এর প্রাক্তন মেয়র ডিব্লাজিও তাঁর এক ভাষণে বলেছিলেন,“লিজি নিজের ব্যক্তিগত শোককে মানুষের কল্যাণে কেমন করে উৎসর্গ করে অনন্য হয়ে গেলেন।“ আসিফের নামে এই বাইক লেনের উদ্বোধন লিজির ও বাংলাদেশের জন্যে আরেকটি বিজয়। একজন প্রথম প্রজন্মের ইমিগ্র্যান্ট মা এবং একজন প্রতিবাদী ও মানবকল্যাণকামী অধিকার সচেতন নারী হিসেবে আমি লিজির নিজের হাতে লিখিত ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি সম্বলিত নিজস্ব যাত্রার আখ্যান,এই গ্রন্থের,সার্বিক সাফল্য কামনা করি।

Original price was: 400.00৳ .Current price is: 305.00৳ .

24%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top