নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

শিশুর মনঃসমীক্ষণ : পদ্ধতি ও প্রয়োগ প্রসঙ্গে

কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published

শিশুর মানসিক সুস্বাস্থ্য তার দৈহিক সুস্বাস্থ্যের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। কারণ,মানসিক সুস্বাস্থ্যের ওপরই নির্ভর করে শিশুর শৈশবকালীন বিকাশ,চরিত্র গঠন,ব্যক্তিত্বের উন্মেষ ও ভবিষ্যৎ জীবন। তবে,শিশুর মনস্তত্ত্ব প্রাপ্তবয়স্ক ব্যক্তির মনস্তত্ত্ব থেকে অনেকাংশে ভিন্ন। তাই প্রাপ্তবয়স্কের মানসিক চিকিৎসায় গৃহীত পদক্ষেপগুলো শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয় । বর্তমান গ্রন্থের প্রথম ভাগে অন্তর্ভুক্ত চারটি বক্তৃতায় মনঃসমীক্ষণ তত্ত্বের জনক সিগমুন্ড ফ্রয়েডের কন্যা আনা ফ্রয়েড শিশুর মনঃসমীক্ষণের কৌশল সম্পর্কে প্রারম্ভিক আলোচনার অবতারণা করেছেন। প্রসঙ্গক্রমে উঠে এসেছে প্রাপ্তবয়স্কের মনঃসমীক্ষণ ও শিশুর মনঃসমীক্ষণের কৌশলগত পার্থক্য,শিশু-মনঃসমীক্ষণের সফলতা,প্রতিবন্ধকতা এবং সম্ভাবনাসহ নানা বিষয়। পাশাপাশি,শিশুর স্নায়ুরোগ এবং সেগুলো মোকাবিলার কৌশল,মনঃসমীক্ষণের জন্য শিশুর মানসিক প্রস্তুতি,অভিভাবকের দায়িত্ব এবং মনঃসমীক্ষণিক চিকিৎসায় গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে অবহিত হওয়া যায় এই বক্তৃতাগুলো থেকে । গ্রন্থের দ্বিতীয় ভাগে অন্তর্ভুক্ত চারটি প্রবন্ধে শিশুর স্নায়ুরোগের ধরন ও উপসর্গ এবং শিশু-মনঃসমীক্ষণের তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলো দৃষ্টান্তসহ তুলে ধরেছেন আনা ফ্রয়েড। সেই সঙ্গে,শিশুর মানসিক জগৎ,পারিবারিক পরিবেশে শিশুর ক্রিয়া-প্রতিক্রিয়া,শৈশবের লালনপালন এবং শিশুর সুস্থ বিকাশে শিক্ষা ও শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপিত হয়েছে প্রবন্ধগুলোতে।

Original price was: 280.00৳ .Current price is: 229.00৳ .

18%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top