
শিশুর প্রতিদিনের খাবার
সারা পৃথিবীতে প্রতিটি মায়ের কাছে শিশুর সরল প্রশ্ন : আমি এলাম কোত্থেকে? এর উত্তরে মা প্রায়ই খোঁজেন,চাঁদ কিংবা তারার উপমা; বলেন,‘ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে’। এতে শিশু মনের কৌতূহলের তাৎক্ষণিক নিবৃত্তি হলেও,উত্তর দিয়ে মায়ের আশ মেটে না কিছুতেই। কেননা,তাঁর শিশু,নবজাতক থেকে শুরু করে সাবালক হয়ে ওঠা পর্যন্ত,মায়ের প্রশ্ন ও কৌতূহলের কোনো শেষ নেই। নিত্যনতুন সমস্যা,নতুন নতুন প্রশ্ন! কত রকমের কৌতূহল ও উপসর্গ এটা কি,ওটা কি? এটা কেন হয়,ওটা কেন হয় না? এখন আমি কি করি। কোথায়,কার কাছে যাই! শিশুদের নিয়ে এই ভয়-ভীতি,কৌতূহল ও প্রশ্ন,সমস্যা ও সমাধান খোঁজা মায়েদের কাছে আদৌ নতুন কিছু নয়। বরং বলা যায়,সেই আদিকাল থেকেই পৃথিবীর প্রতিটি মায়ের কাছে তাঁর স্বপ্নের শিশুকে ঘিরে চলেছে এতসব প্রশ্ন,নিরন্তর কৌতূহল ও উত্তর খোঁজার প্রক্রিয়া ও পদ্ধতি। বলাবাহুল্য,মায়েদের এতসব প্রশ্ন ও অন্তহীন কৌতূহলের সবচেয়ে ভালো যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য উত্তর দিতে পারেন একমাত্র ও প্রধানত চিকিৎসকরাই। ডা. সুমন চৌধুরী নিজে একজন শিশুরোগের চিকিৎসক। বাংলাদেশে কিংবদন্তীতুল্য ও প্রবাদপ্রতিম শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আর খান এবং শিশুরোগ চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল,নিবেদিতা নাসিং হোম (ধানমন্ডি) ও সেন্টাল হাসপাতাল লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যতম প্রধান একজন পেশাজীবী চিকিৎসক হিসেবে তিনি শিশু পরিচর্যা ও লালন-পালন সম্পর্কে যাবতীয় প্রশ্নের খুঁটিনাটি উত্তর খুঁজেছেন। ‘‘শিশুর প্রতিদিনের খাবার- এ বইটি হাতের কাছে থাকলে মায়েদের অনেক প্রশ্ন ও কৌতূহলের উত্তর মিটবে নিঃসন্দেহে। ডা. সুমন চৌধুরীর ভাষা সহজ ও সুন্দর
300.00৳ Original price was: 300.00৳ .246.00৳ Current price is: 246.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





