শিশুকিশোরদের সীরাত ইতিহাস গল্প সিরিজ (১-৭)
যে ফুলের ঘ্রাণে মুগ্ধ জাহান
“হঠাৎ কী যে ঘটে..
মরুভূমির বাগানজুড়ে ফুটলো একটি ফুল, গেয়ে ওঠে সৃষ্টিরাজি জান্নাতি বুলবুল, আমেনার নয়নমণির নামটি গেলো রটে। কে এসেছে কে এসেছে, মুহাম্মাদ যাঁর নাম! তিনি হলেন পৃথিবীতে বিপ্লবী সংগ্রাম।”
আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে আগমন করেছিলেন, যেখানে ভালো মানুষের সংখ্যা ছিল খুবই কম। সেই সমাজ ছিলো কলুষিত ও অন্ধকারে নিমজ্জিত। যাকে বলা হতো আইয়্যামে জাহেলিয়াতের সমাজ। নবুওয়তের তেইশটি বছর ব্যাপি রিসালাতের দায়িত্ব পালন করার পর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলোকিত সমাজ, ইনসাফের সমাজ গড়তে সক্ষম হলেন। কিন্তু কীভাবে? কী যাদুর কাঠি ছিল তাঁর হাতে? জানতে হলে ‘যে ফুলের ঘ্রাণে মুগ্ধ জাহান’ বইটি পড়তে হবে। আশা করি, সকল শ্রেণির পাঠক তাদের আত্মার খোরাক পাবে বইটি থেকে ইনশাআল্লাহ।
স্বপ্ন সুখের হাতছানি
হঠাৎ মনে হলো, আমরা যেহেতু নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি কিন্তু আমাদের মধ্যে মুসলিমের যা কাজ, তার ছিটেফোঁটাও নেই। অর্থাৎ প্রাকট্রিসিং মুসলিম হতে পারিনি। অথচ, ওংষধস রং ঃযব পড়সঢ়ষরঃব পড়ফব ড়ভ ষরভব. আর ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হলো আল কুরআন। যা মানব জাতির জন্য ইহকালীন ও পরকালীন মুক্তির সোপান। সকল সমস্যার সমাধান মূলক গ্রন্থ। আমরা পৃথিবীতে থাকতে আসিনি। হঠাৎ মৃত্যু আমাদের সামনে হাজির হবে, তাহলে দুনিয়ার জীবনটুকু কীভাবে সুন্দর করা যায় তার একটি রোডম্যাপই হলো “স্বপ্ন সুখের হাতছানি” গ্রন্থটি।
দু’ফোটা অশ্রু
ক্রিং ক্রিং শব্দে মোবাইলটা বেজে উঠলো। ভোরের আলো এখনো পুরোদমে ফোটেনি। গ্রামের চারদিকে কুয়াশার মহড়া চলছে। শীত বেশি না, হালকা হালকা! দু’একটা পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে। ফজরের সালাত শেষ করে, দু’আ-কালাম পড়ে মাত্র শুইছি। অফিস করতে হবে, একটু না ঘুমালে সারাদিন ঝিমুনি আসবে এই ভেবে। চোখটা কেবল লেগে এসেছে। গভীর ঘুম তখনো আচ্ছন্ন করেনি। মোবাইল বালিশের পাশেই ছিল। ক্রিং ক্রিং শব্দ। রিসিভ করতেই ভেসে এল পরিচিত এক আত্মীয়ের দীর্ঘশ্বাস মেশানো কণ্ঠস্বর। যে কণ্ঠস্বরে কোনো অনুনয় বিনয় কিংবা কোনো স্বাভাবিকতা ছিল না। জানতে পড়ুন পনেরো পর্বের দুফোটা অশ্রু’ নামক মোটিভেশনাল উপাখ্যানটি।
গর্বিত গোলাপ
গর্বিত গোলাপ একটি উপদেশ-মূলক গল্পগ্রন্থ। প্রতিটি গল্পের শেষে প্রিয় পাঠকদের জন্য একটি দু’টি করে শিক্ষা উল্লেখ করা আছে। গল্পগুলো একদিকে যেমন সুখপাঠ্য তেমনি হাস্যরসে টইটম্বুর। একটি গল্প পড়লে আরেকটি পড়তে মন টানে এবং জীবনে শিক্ষাগুলো বাস্তবায়নে প্রতিটি জীবন পাল্টে যাবে আশাবাদী। যেসব গল্পে গল্পে সেজেছে বইটি তা হলো-গর্বিত গোলাপ, পেনসিলের গল্প, বন্ধু নিয়ে উক্তি, নিজের মূল্য ভুলে যাবেন না, বাক্স ভর্তী ভালবাসা, দুশ্চিন্তা ধরে রেখোনা, কুড়ালের ধার, একটি পাখি ও একজন পাখির মাংস বিক্রেতার গল্প, শতভাগ নিশ্চিত না হয়ে কাউকে ভুল বুঝবেন না, বেকারদের অবস্থা, স্বামীর চালাকি, জাহাজ ডুবি, ঈগলপাখি,
নোটিশবোর্ড, আয়নাঘরসহ প্রায় ঊনষাটটি গল্প।
সত্য বলার ঈমানি তেজ
নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর ভিত্তি করে আমাকে “সত্য বলার ঈমানি তেজ” বইটি রচনা করা।নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবলম্বনে শিশু-কিশোরদের গল্প লেখা বড়ই কঠিন একটি বিষয়!তবু সামান্য চেষ্টা মাত্র।বইটিতে চেষ্টা করেছিবইটি যেসব শিরোনামে রচিত তা হলো-কোথাও কোন আলো নেই, জগত ভরে আলো জ্বলে, মায়াবি চেহারার নবি এলেন, আবু তালিবের ভালোবাসা, সততার গুণে অনন্য,
খাদিজার গৃহে পূর্ণিমার চাঁদ, নাযিল হলো রবের বাণী, সত্যের আলো জ্বলে ওঠে, ভাবনার খেই হারায়, সত্য বলার ঈমানি তেজ, জয় হলো নতুন দ্বীনের, উমর (রা.)-এর দ্বীন গ্রহণ, পোকায় খেয়েছে বয়কটনামা, তায়েফে রক্ত ঝরে, বিজয়ীবেশে মদিনায় নবি (সা.), বদরযুদ্ধে বিজয়ী মুজাহিদ, উহুদে সাময়িক পরাজয়, খন্দকে মুসলমানদের বিজয়, ফিরে পেলো স্মৃতিময় ভূমি, জগতের সেরা নবি, সেরা মানুষ, আজও ফুরায়নি সৌরভ ইত্যাদি। চুম্বক চুম্বক কথাগুলো গল্পে ফুটিয়ে তুলতে। আশা করি, গল্পগুলো পাঠককে খুব কাছে টানবে, ভালো লাগবে, ইনশাআল্লাহ।
শোয়াইবের লাল সাইকেল
ছোটদের জন্য মজার চরিত্র শোয়াইবকে নিয়ে বইটি সাজানো। গল্পগুলো বাস্তব জীবনের প্রতিফলন। আশা করি ছোটদের আনন্দ জোগাবে। শোয়াইব নামের একটি শিশুর বাস্তব জীবন অবলম্বনে রচিত।মনের সবটুকু আবেগ দিয়ে শোয়াইব নামক চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
আশা করি ছোটদের আনন্দ জোগাবে। শোয়াইব নামের একটি শিশুর বাস্তব জীবন অবলম্বনে রচিত বইটি।
নবীজির মেহমান
শিশু -কিশোররা গল্প শুনতে, গল্প পড়তে বেশ পছন্দ করে। তবে এগুলো কাল্পনিক কোন গল্প নয়, বরং কুরআনের গল্প, হাদিসের গল্প, নবীজির গল্প, সাহাবিদের ঈমানি গল্প, ইসলামি ইতিহাসের সোনালী গল্প। যা প্রতিটি শিশু কে সত্যর পথে, ন্যায়ের পথে, ইসলামের পথে হৃদয়ে শ্রেষ্ঠ পথের আলোর দিশা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আশা করছি প্রতিটি শিশু – কিশোর গল্প গুলো থেকে ইসলামিক শিক্ষার বিকাশ ঘটাতে পারবে ইনশাআল্লাহ।
1,050.00৳ Original price was: 1,050.00৳ .505.00৳ Current price is: 505.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






