
শাহ আবদুল করিম: জীবন ও গান
বাউলসাধক শাহ আবদুল করিম (১৯১৬-২০০৯) জীবদ্দশাতেই দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের কাছে পেয়েছিলেন কিংবদন্তির মর্যাদা। গ্রাম্য এক রাখাল-বালক কীভাবে বাউলগানের কিংবদন্তিতে পরিণত হলেন,তারই অনুপুখ বিশ্লেষণ রয়েছে শাহ আবদুল করিম: জীবন ও গানগ্রন্থে। একজন বাউলসাধকের জীবনবৃত্তান্তই শুধু নয়,একই সঙ্গে ঘটনাপরম্পরায় দেশভাগ,যুক্তফ্রন্টের নির্বাচন,উনসত্তরের গণ-অভ্যুত্থান,মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরােধী আন্দোলন হাওরাঞ্চলের মানুষকে কীভাবে প্রভাবিত করেছিল এবং করিম কীভাবে নিজেকে সেসবে সম্পৃক্ত করেছিলেন,তার বৃত্তান্ত রয়েছে বইটিতে। তাঁর বর্ণাঢ্য জীবনের অনেক অজানা তথ্য হয়তাে পাঠক এ বইটি পাঠেই প্রথমবারের মত জানতে পারবেন। করিমের জীবনকথা,তাঁর সৃষ্টির পরিচিতি ও ব্যাখ্যা,নির্বাচিত গান,জীবনপঞ্জি,সাক্ষাঙ্কার ও কিছু দুর্লভ আলােকচিত্র—সব মিলিয়ে শাহ আবদুল করিম: জীবন ও গানগ্রন্থটি হয়ে উঠেছে করিম-বিবেচনার এক অনবদ্য দলিল।
400.00৳ Original price was: 400.00৳ .341.00৳ Current price is: 341.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই