Sale!

শাশ্বত ও ঐকাহিক : প্রবন্ধ সমুচ্চয়

বাংলাদেশের সাহিত্যে হায়াৎ মামুদের পরিচিতি একাধিক কারণে পরিব্যাপ্ত। সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার যে প্রমাণ তিনি গেঁথে রাখেন দেশের প্রগতিশীল অজস্র ও বহুমুখী কর্মপ্রণোদনায় স্বেচ্ছাশ্রমিক হওয়ার আন্তর্তাগিদে,তা হয়তো-বা একটি কারণ। কিন্তু এর বাইরে,সাহিত্যেরই বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রয়াস তাঁকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রূপে প্রতিষ্ঠিত করেছে। ভাবুক ও চিন্তক হিসেবে,বিরল প্রসাদগুণসম্পন্ন গদ্যকার হিসেবে,গবেষক,অনুবাদক,পরিশ্রমী সম্পাদক,শিশুসাহিত্যিক হিসেবে তাঁর অধিষ্ঠান তর্কাতীত। স্পষ্ট যে,সাহিত্য-আলোচক হিসেবে তিনি এদেশে অগ্রগণ্য এক পুরুষ বলে বিবেচিত হয়ে থাকেন। ‘শাশ্বত ও ঐকাহিক’ তাঁর বিষম চারিত্রিক ষোলটি প্রবন্ধের সংকলন। রবীন্দ্রনাথ ও নজরুল নিয়ে আলোচনার বাইরে এদেশের সমাজ ও সংস্কৃতি বিষয়ে তাঁর ভাবনাচিন্তার দলিল এ-প্রবন্ধগুলো।

Original price was: 300.00৳ .Current price is: 246.00৳ .

18%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top