Sale!

শহীদ মুক্তিযোদ্ধা কাজি নুরুন্নবীর ডায়েরি

প্রকাশনী :
পৃষ্ঠা : 88
কভার : হার্ড কভার
সংস্করণ : 3rd printed, 2019
ভাষা : bangla

শহীদ মুক্তিযোদ্ধা কাজি নুরুন্নবীর ডায়েরি’ বইয়ের কিছু কথাঃ কাজি নুরুন্নবী রাজশাহী মেডিক্যাল কলেজে শেষ বর্ষে পড়ার সময় মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধে প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি ভাবতেন ‘দেশ স্বাধীন হবেই’। স্বাধীন দেশের মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়াবেন। পরক্ষণেই নুরুন্নবীর মনে হয়েছে ‘উন্নত শির সেই মানুষের মিছিলে আমি হয়তো যেতে পারব না। দুঃখ নেই।’ নুরুন্নবীর কথা সত্য হয়েছে। দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। মুক্তিযুদ্ধে নিয়োজিত নুরুন্নবী শহীদ হন অক্টোবরে। স্বাধীনতার মিছিলে নুরুন্নবী যোগ দিতে পারেননি। কী করে পারবেন? তার রক্তে স্নাত হয়েই তো স্বাধীনতা এসেছে। স্বাধীনতার সোনার তোরণ নুরুন্নবীদেরই বুকের পাঁজরে তৈরি। বেঁচে থাকলে তিনি একজন চিকিৎসক হতেন। একজন ভালো লেখক হওয়ার গুণাবলিও তার মধ্যে ছিল। তার ডায়েরির পৃষ্ঠা পড়ে তন্ময় হয়ে যেতে হয়। কী অপূর্ব লেখনীশক্তি। দেশপ্রেমে কী পবিত্র তার মন। কলম ও মন একাত্ম হয়ে মিশে গেছে,সৃষ্টি করেছে ডায়েরির পৃষ্ঠায় এক মহৎ সাহিত্য। ‘শহীদ মুক্তিযোদ্ধা কাজি নুরুন্নবীর ডায়েরি’ আমাকে গভীরভাবে আপ্লুত করে। এই গ্রন্থটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা সৃষ্টিকারী হবে বলে আমার দৃঢ়বিশ্বাস। নুরুন্নবী শহীদ হয়ে অমর হয়ে আছেন।

Original price was: 180.00৳ .Current price is: 149.00৳ .

17%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top