শর্তহীন শর্তে
শর্ত মেনে শর্ত কি হয় ?
শর্ত ছাড়াই শব্দের বুনন কারুকাজের বহুমাত্রিক শরণ শয্যায় শিল্পের বিচিত্র বিবিধ অনুগমন। শর্তহীন শর্তে গ্রন্থের ছোটো বড়ো অনুধ্যানে ষোলোটি প্রবন্ধ- আলেখ্য। প্রবন্ধগুলোর মধ্যে দেশ-বিদেশের শিল্পমগ্ন সুষমা নির্যাসের অনুপুঙ্খ বীক্ষণের ধারাবাহিকতায় অরূপ প্রকাশের সন্ধান করেছেন কবি, প্রাবন্ধিক, লোকতত্ত্ববিদ মুহম্মদ নূরুল হুদা ।
তৃষিত তৃষ্ণায়, শিল্পের মহাযাত্রায় শূন্যও হয়ে ওঠে অগ্নিচূর্ণ । শর্তহীন শর্তে গ্রন্থে আমরা নিরীক্ষণ করি চূর্ণ অভিলাষে শিল্পের নিবিষ্ট রসায়ন, নির্মাণ ও নির্মিতির গভীর মনস্বী বিশ্লেষণ যাত্রা। প্রজ্ঞা ও অভিজ্ঞতার তরঙ্গে লবণ ও লাবণ্যে মর্মরিত শিল্প ক্যানভাসের রূপ ও রূপান্তরে প্রবন্ধগুলো পাঠকদের দেবে আশ্রিত সমুদ্রের তীব্র নোনা স্বাদ।
কবিতা আনতভূমির অন্তরীক্ষের আলো ও অন্ধকারের নৃত্যকলা । মুহম্মদ নূরুল হুদা বাংলা ও বিশ্ব কবিতার অন্তর্লীন সূত্র আবিষ্কার করেছেন রূপক সঞ্চারী মাত্রায় শর্তহীন শর্তে গ্রন্থে ।
সময়, শিল্পের শ্রেষ্ঠ আধার । শর্তহীন শর্তের প্রবন্ধগুলো সময়কে কেন্দ্রীভূত করার নিয়ন্ত্রিত সূত্র সামনে এনে মোহিত করে, মুগ্ধতা ছড়ায়।
160.00৳ Original price was: 160.00৳ .142.40৳ Current price is: 142.40৳ .
11%
ছাড়
আপনার পছন্দের আরও বই
