Sale!

শব্দবিন্দু আনন্দসিন্ধু

প্রকাশনী :
পৃষ্ঠা : 246
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা : bangla

প্রাচীন ভারতীয় আলঙ্কারিকরা শব্দকে ‘ব্ৰহ্ম’ জ্ঞান করেছেন—শব্দ যেন ঈশ্বরতুল্য। পাশ্চাত্যের কবি মালার্মেসহ নন্দনতাত্ত্বিক কাব্য-সমালোচকদেরও বিশ্বাস শব্দই কবিতা। যা-ই হোক,শব্দের মাহাত্ম্য বহুবর্ণিল ও বহুমাত্রিক । বাংলা ভাষার বৃহদায়তন বিচিত্র অভিধান এবং আদ্যোপান্ত সাহিত্য-বলয়ে দৃষ্টি দিলেই তা প্রতিভাত হয় । আগুনের যেমন অসংখ্য গুণ,জলের যেমন অফুরন্ত কার্যকারিতা তেমনই বাংলা ভাষার প্রায় প্রতিটি শব্দের আছে অজস্র অর্থের সম্ভার। কালস্রোত ও জীবনের প্রয়োজনে জীবন্ত ভাষায় আসে নতুন শব্দ—বহুব্যবহৃত তেলচিটে পুরনো শব্দ হয় বিবর্তিত,রূপান্তরিত এবং অর্থান্তরিত। আবার কিছু পুরনো শব্দ ঘষা মুদ্রার মতো ব্যবহার-অযোগ্য ও বাজার-অচল হয়ে ইতিহাস-ঐতিহ্যের মণি-কাঞ্চনরূপে ঠাঁই নেয় অভিধানের সিন্দুকে । বাংলা ভাষার শব্দ সমুদ্রসম—মধুসূদনের ভাষায় : ‘ভাণ্ডারে তব বিবিধ রতন’ । এই রত্নরাজির ছিটেফোঁটা খোঁজখবর আছে ‘শব্দবিন্দু আনন্দসিন্ধু’র পাতায়। ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক—সব কিছু মিলিয়ে শব্দের অন্তর্গত আনন্দময় সৌন্দর্য-সৌগন্ধ্যের ভাষিক রূপ ‘শব্দবিন্দু আনন্দসিন্ধু’।

Original price was: 500.00৳ .Current price is: 400.00৳ .

20%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top