Sale!

লেকচার কৃষি শিক্ষা ১ম পত্র একাদশ-দ্বাদশ – পরীক্ষা ২০২৬

পৃষ্ঠা : 448
কভার : পেপার ব্যাক
সংস্করণ : New Edition, August 2024
ভাষা : বাংলা

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন- কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য। দেশের জিডিপিতেও কৃষি খাত (ফসল, মৎস্য, প্রাণিসম্পদ এবং বন) গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল উপাদান হলো কৃষি। কৃষির ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদিপশু, পোল্ট্রি, সামাজিক বনায়ন ইত্যাদি, যা একটির সাথে আরেকটি সম্পর্কিত। কৃষি খাতের সঠিক উন্নয়নের জন্য এ বিষয়ে উচ্চতর ও আধুনিক জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন।

বাংলাদেশের কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের নতুন কৃষি প্রযুক্তিগুলো সম্পর্কে ধারণা প্রদান ও দক্ষ করে গড়ে তোলার জন্য সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অধ্যায়ে আমরা কৃষির বিভিন্ন ক্ষেত্র এবং কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো সম্পর্কে জানতে পারব।

Original price was: 300.00৳ .Current price is: 265.00৳ .

12%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top