- You cannot add "আইভরি কোস্টে লাল সবুজের পাশে" to the cart because the product is out of stock.
- You cannot add "আইভরি কোস্টে লাল সবুজের পাশে" to the cart because the product is out of stock.

রাশিয়ার চিঠি
“রাশিয়ার চিঠি” বইটির সম্পর্কে কিছু কথা: চিরকালই মানুষের সভ্যতায় এক দল অখ্যাত লােক থাকে,তাদেরই সংখ্যা বেশি,তারাই বাহন; তাদের মানুষ হবার সময় নেই; দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সবচেয়ে কম খেয়ে কম পরে কম শিখে বাকি সকলের পরিচর্যা করে; সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম,সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা উপােসে মরে,উপরওয়ালাদের লাথি-ঝাঁটা খেয়ে মরে— জীবন-যাত্রার জন্য যত কিছু সুযােগ সুবিধে সব-কিছুর থেকেই তারা বঞ্চিত। তারা সভ্যতার পিলসুজ,মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে— উপরের সবাই আলাে পায়,তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। আমি অনেক দিন এদের কথা ভেবেছি,মনে হয়েছে এর কোনাে উপায় নেই। এক দল তলায় না থাকলে আর-এক দল উপরে থাকতে পারে না,অথচ উপরে থাকার দরকার আছে। উপরে না থাকলে নিতান্ত কাছের সীমার বাইরে কিছু দেখা যায় না; কেবলমাত্র জীবিকানির্বাহ করার জন্যে তাে মনুষ্যত্ব নয়। একান্ত জীবিকাকে অতিক্রম করে তবেই তার সভ্যতা। সভ্যতার সমস্ত শ্রেষ্ঠ ফসল অবকাশের ক্ষেত্রে ফলেছে। মানুষের সভ্যতায় এক অংশে অবকাশ রক্ষা করার দরকার আছে। তাই ভাবতুম,যে-সব মানুষ শুধু অবস্থার গতিকে নয়,শরীর-মনের গতিকে নীচের তলায় কাজ করতে বাধ্য এবং সেই কাজেরই যােগ্য,যথাসম্ভব তাদের শিক্ষা স্বাস্থ্য সুখ সুবিধার জন্যে চেষ্টা করা উচিত। মুশকিল এই,দয়া করে কোনাে স্থায়ী জিনিস করা চলে না; বাইরে থেকে উপকার করতে গেলে পদে পদে তার বিকার ঘটে। সমান হতে পারলে তবেই সত্যকার সহায়তা সম্ভব হয়। যাই হােক,আমি ভালাে করে কিছুই ভেবে পাই নি অথচ অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে,অমানুষ করে রেখে,তবেই সভ্যতা সমুচ্চ থাকবে,এ কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে।
140.00৳ Original price was: 140.00৳ .116.00৳ Current price is: 116.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই