নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

রাগ, চোখ ও জবান নিয়ন্ত্রণ প্যাকেজ

রাগ নিয়ন্ত্রণ

রাগের বশে কারো ক্ষতি করা বীরের কাজ নয়; বরং বীর হলো সেই ব্যক্তি – যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে; বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী-যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে।’

জবান ও চোখ নিয়ন্ত্রণ

কথার আঘাত তিরের চেয়েও মারাত্মক। চিকিৎসার মাধ্যমে তিরের ক্ষত ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কথার আঘাত কোনো চিকিৎসা-ই দূর করতে পারে না। জনম জনম এই আঘাত থেকে যায়। তাই মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দে সর্বোচ্চ সতর্কতা কাম্য। কাউকে গালি দেওয়া, গালির জবাবে গালি দেওয়া, ঝগড়া করা, মিথ্যা বলা, গিবত করা, অপবাদ দেওয়া, মুখে মুখে তর্ক করা—এর কোনোটাই কিন্তু হাত কিংবা পা-এর সাহায্যে করা যায় না। মুখের সাহায্যে করতে হয়। এই জন্যই হাদিসে মুখের নিয়ন্ত্রণের ব্যাপারে অধিক গুরুত্বারোপ করা হয়েছে।

চোখের গুনাহও জবানের চেয়ে কোনো অংশে কম নয়; বরং এর প্রভাব আরো ব্যাপক। কু-দৃষ্টির কারণে অন্তরে দানা বাঁধে নানান রোগ। ইবাদতের স্বাদ কমে যাওয়া, স্মরণশক্তি হ্রাস পাওয়া, চেহারায় গুনাহের ছাপ পড়ে যাওয়া, শারীরিক বিকারগ্রস্ততা—এর সবই সৃষ্টি হয় কু-দৃষ্টির প্রভাবে। তাই চোখ ও মুখের সাহায্যে অন্তরে গুনাহের প্রবেশ ঠেকাতে এই বইটি হতে পারে আপনার বিশ্বস্ত প্রহরী।

Original price was: 580.00৳ .Current price is: 285.00৳ .

51%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top