নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

রবীন্দ্রনাথ চির-নূতনেরে দিল ডাক

কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১Ñ১৯৪১) : বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক,বটবৃক্ষপ্রতিম বাঙালি কবি,ঔপন্যাসিক,সংগীতস্রষ্টা,নাট্যকার,চিত্রকর,ছোটোগল্পকার,প্রাবন্ধিক,অভিনেতা,নৃত্যশিল্পী,কণ্ঠশিল্পী,দার্শনিক ইত্যাদি। ৫৬টি কাব্য (গান ও কাব্যনাট্য ছাড়া),৩৮টি নাটক,১৩টি উপন্যাস,৩৯টি প্রবন্ধ,নয়টি ভ্রমণকাহিনি,তিনটি আত্মজীবনী,গদ্য ও পদ্য মিলিয়ে নয়টি শিশুসাহিত্য,১৫৩টি ছোটোগল্প,আড়াই হাজার গানÑ দ্বাত্রিংশ খ-ে ‘রবীন্দ্র-রচনাবলী’তে অন্তর্ভুক্ত। তাছাড়া পত্রসাহিত্য ১৭ খ-ে এবং প্রায় দুই হাজার চিত্র দুই খ-ে পৃথকভাবে প্রকাশিত। তাঁর রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত। ১৯১৩ খ্রিষ্টাব্দে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথকে নানাভাবে দেখা ও জানার বাসনায় বিভিন্ন সময়ে প্রকাশিত প্রবন্ধ এবং কনিষ্ঠপুত্রকে লেখা পত্রাবলি থেকে নেওয়া দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর ‘রবীন্দ্রনাথ : চির-নূতনেরে দিল ডাক’ সংকলনটি ‘আদিত্য প্রকাশ’ প্রকাশ করল। লেখক সম্পূর্ণ অনতিক্রান্ত পথের কোণে দাঁড়িয়ে রবীন্দ্রমানসস্বরূপÑ বহুমুখী টানাপোড়েন,বিরহ-রতি-প্রীতি-মিলন,পারিবারিক দ্বন্দ্বসংঘাত,সামাজিক সংকট,রাজনৈতিক জটিলতা,স্বাদেশিক ও আন্তর্জাতিক চিন্তাভাবনা,অতিন্দ্রীয়-অলৌকিক অনুষঙ্গ ইত্যাদিÑ বিশ্লেষণ এবং পূর্বসূরি রবীন্দ্রসাহিত্যের আলোচকদের বস্তুনিষ্ঠ বিচার-গুরুত্ব-অনুসন্ধান-মূল্যায়ন আহরণ নিরূপণে রবীন্দ্রনাথের ধ্যানধারণাকে বিশ্বদর্শনের মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। এই সংকলনটি স্বাধীনচিন্তা,মুক্তবুদ্ধি,স্বতন্ত্র যুক্তির পরিচায়ক। প্রকৃত দৃষ্টিমার্গের অধিকারী। ‘আদিত্য প্রকাশ’-এর এই সংকলনটি সুপ্রকাশনা হিসেবে পাঠকের নান্দনিক ও গবেষণাধর্মী চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশাবাদী।

Original price was: 700.00৳ .Current price is: 561.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top