যে রাতে বাঘ এসেছিল

পৃষ্ঠা : 56
সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

‘সুন্দরবনের জঙ্গল মানে বুঝিস কিছু! প্রতি মুহূর্তে রহস্য, প্রতি মুহূর্তে বিপদ! ইয়া বড়ো বাঘ, ইয়া বড়ো হরিণ, ইয়া বড়ো সাপ, ইয়া বড়ো কুমির, ইয়া বড়ো বানর, ইয়া বড়ো পিঁপড়া। বড়ো বড়ো গাছ আর ঝোপের আড়াল থেকে যেকোনো সময় চোখের সামনে এসে হাজির হয়।’ বলতে বলতে সবার মুখের দিকে তাকালেন বেনু মামা। ‘ইয়া বড়ো পিঁপড়া মানে! পিঁপড়ারাও কি বাঘের মতো ইয়া বড়ো হয় নাকি, মামা?’ বেনু মামাকে থামিয়ে দিয়ে জানতে চাইল তমাল। ‘হয় হয়!’ খানিকটা বিরক্ত হলেন বেনু মামা, ‘সুন্দরবনের পিঁপড়া বলে কথা! তোদের বাড়ির কাঁঠালগাছের পুঁচকে লাল পিঁপড়া মনে করেছিস নাকি!’

200.00৳ 

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top