
যা দেখি তাই ছড়া হয়ে যায়
আমীরুল ইসলামের গ্রন্থসংখ্যা তিন শতাধিক। পেয়েছেন খ্যাতি। পেয়েছেন পুরস্কার-স্বীকৃতি। আধুনিক বাংলা ছড়ার আলোছায়ায় তিনি ঋদ্ধ হয়েছেন,দৃঢ় হয়েছেন নানা ঘাত-প্রতিঘাতে। তিনি যেমন নিরীক্ষাপ্রবণ ও বুদ্ধিদীপ্ত,তেমনি সহজ ও স্বতঃস্ফূর্ত। গদ্য ছড়া ও অনুবাদ ছড়ার মাধ্যমে তিনি বাংলা ছড়ায় নতুন মাত্রা প্রদানে চেষ্টায় রত। কি সংখ্যাপ্রাচুর্যে,কি অভিনবত্বে,কি ব্যঞ্জনায় তিনি গড়ে নিয়েছেন আমাদের শিশুসাহিত্যের স্থায়ী আসন। সময়ের ধারা অনুপাতে তাঁর রচনার সংখ্যা অত্যধিক। বিষয়বৈচিত্র্য,প্রকাশবৈচিত্র্য ও ছন্দবৈচিত্র্যের কারণে তিনি উজ্জ্বল ও সপ্রতিভ। বাংলাদেশের ছড়াকে দিগন্তবিস্তারী ও দিগন্তবিহারী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। বাংলা ছড়ার আবহমান ঐতিহ্য এবং সমকালের ক্ষত-বিক্ষত বাস্তবতার নিখুঁত সমন্বয়ে তিনি তৈরি করেছেন এমন এক ভুবন,যা তাঁর ছড়াকে দিয়েছে বিশিষ্টতা। তাঁর স্বাতন্ত্র্যই তাঁর ছড়ার বৈশিষ্ট্য।
300.00৳ Original price was: 300.00৳ .246.00৳ Current price is: 246.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই