
য়ুরোপ -প্রবাসীর পত্র
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) বহুমুখী প্রতিভার অধিকারী। তবে সবকিছু ছাপিয়ে তাঁর কাব্যিক ভাবানুভব মূর্ত হয়ে ওঠে। সবকিছুর মধ্যে পদলালিত্যের নন্দনস্রোত অবিরামভাবে বইতে থাকে। এ তাঁর সহজাত প্রায়স প্রবৃত্তি বললেও অত্যুক্তি করা হয় না। এ সুবাদে রবীন্দ্রসৃষ্টি একটা ভিন্নতর মাত্রাযোগে আবির্ভূত হয়ে থাকে। একটা সবিশেষ অনুভবপ্রাণতা এর মধ্য দিয়ে বয়ে চলে। তাঁর এই প্রবণতা আজন্ম বেড়ে ওঠার সময় থেকেই লক্ষ করা যায়। রবীন্দ্রনাথের অনুরূপ ভাবপ্রবণতার মধ্যে একটা পরিবর্তনশীলতা লক্ষণীয়। তিনি বাল্যকাল থেকেই মনের মধ্যে অপরিসীম কৌতূহলবোধ লালন করেছেন। জগৎ ও জীবনের প্রতি একটা সম্মোহভাবনা সবসময় তাঁকে তাড়া করে ফেরে। ভৃত্যরাজক পরিবারে বেড়ে ওঠলেও সবসময় সুদূরের প্রতি আকর্ষণ অনুভব করত। প্রকৃতির মায়াবি হাতছানি তাঁকে নিশির মতো পেয়ে বসে। কখনো এক মুহূর্তের জন্য তিনি এ অবস্থা থেকে পরিত্রাণ পান নি। এমনই একটা অন্তর্গত তাগিদ—তাড়না থেকে রবীন্দ্রনাথ সারাজীবন ছুটে বেড়িয়েছেন। অনবরত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। কিন্তু এক মুহূর্তের জন্য সুস্থিত হতে পারেন নি। দেশ-বিদেশ,পাহাড়-পর্বত ঘুরে ঘুরে অস্থির হয়েছেন। এমনকি তিনি ঘরের মধ্যেও একের পর এক কামরা বদল করতেন। তাঁর আজীবন তীর্থক্ষেত্র শান্তি নিকেতনেও অনেকগুলো ঘর নির্মিত হয়েছিল। তাঁর এই মানসিকতার বহিঃপ্রকাশ যাবতীয় রচনাসৃষ্টিতেও লক্ষণীয়। অনুরূপ একটা মনন-প্রয়াস থেকেই তিনি বহুবার ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন। এবং সেখানকার সমাজ জীবন পর্যবেক্ষণ করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। প্রথমবার তিনি মাত্র ১৮ বৎসর বয়সে শিক্ষার উদ্দেশ্য নিয়ে বিলাতে পাড়ি জমান। এই যাত্রাপথে তাঁর সীমাহীন উৎকণ্ঠা-উদ্বেগ লক্ষ করা যায়। যা য়ুরোপ-প্রবাসীর পত্রগুচ্ছে নানাভাবে নানাভঙ্গিতে ফুটে ওঠেছে। য়ুরোপ-প্রবাসীর পত্র গ্রন্থে বালক রবীন্দ্রনাথের বিস্ময়কর অনুভবপ্রবণতা আবিষ্কার করা সম্ভব। মাত্র ১৮ বছর বয়সে এতদূর অনুসন্ধিৎসা ভাবতেও অবাক লাগে। এত সূক্ষ্মাতিসূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা বিশ্লেষণশক্তি যে- কোনো পাঠক সমাজকে বিস্ময়াবিষ্ট করে ছাড়ে। সমকালীন ধর্ম,সমাজ,রাষ্ট্র,সাহিত্য ও অন্যান্য বিষয়ে তিনি অনর্গল ভাষায় বলে গেছেন। এতে করেই সে-বয়সে রবীন্দ্রনাথের শিক্ষা-দীক্ষা,ধ্যান-জ্ঞান,অন্বেষা-অনুসন্ধিৎসা ও চিত্তগত সমৃদ্ধির সন্ধান মেলে। এক অফুরন্ত সম্ভাবনাময় যুবকের প্রতিমূর্তি আমাদের সামনে অভিব্যঞ্জিত হয়ে ওঠে। এরকম একজন ব্যক্তিত্ববান পুরুষ বিশ্বপৃথিবী জয় করতে সমর্থ হবেন—এতে আর সন্দেহ কি। য়ুরোপ-প্রবাসীর পত্রগুচ্ছের পরতে পরতে অলোকসামান্য রবীন্দ্রপ্রতিভার স্বাক্ষর খুঁজে পাওয়া যায়। সকালের সূর্য যেমন অনেক সময় দিনের প্রতিবিম্ব হয়ে দাঁড়ায়—এসব পত্রেও বিশ্বকবি রবীন্দ্রনাথের
150.00৳ Original price was: 150.00৳ .129.00৳ Current price is: 129.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই


