- You cannot add "ইহয়াউ উলূমিদ্দীন (১৮তম খণ্ড) (মৃত্যু ও মৃত্যুপরবর্তী জীবন)" to the cart because the product is out of stock.
- You cannot add "ইহয়াউ উলূমিদ্দীন (১৮তম খণ্ড) (মৃত্যু ও মৃত্যুপরবর্তী জীবন)" to the cart because the product is out of stock.
মৃত্যুচিন্তা
জীবন যেন এক বহতা নদী—অবিরাম বয়ে চলে। সাথে করে ভাসিয়ে রাখে হাসি-কান্না, স্বপ্ন আর সংগ্রামের ভেলা। এই বহতা নদীর মুখেই আবার অপেক্ষা করছে পাহাড়সম ঢেউকে ধারণকারী এক মহাসমুদ্র, যার নাম মৃত্যু। মানুষ যাকে ভুলে থাকে, ভাবে, জীবনের এই ধারা চিরকাল চলবে। অথচ প্রতিটি নিশ্বাসের অন্তরালে লুকিয়ে আছে সেই নিশ্চিত আহ্বান, যাকে এড়িয়ে যাওয়া অসম্ভব।
সালাফদের জীবন আমাদের শেখায়—মৃত্যুচিন্তা হৃদয়কে নম্র করে, অহংকার ভেঙে দেয়, আত্মাকে করে পবিত্র। প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন—স্মরণ করো মৃত্যুকে, যা সমস্ত আনন্দের মোহভঙ্গ ঘটায়।
এই গ্রন্থে আলোচিত হয়েছে মৃত্যুর অন্তরালের কথা, বর্ণিত হয়েছে মৃত্যু-মুহূর্তের যন্ত্রণা, কবরের প্রথম রাতের নিস্তব্ধতা, ও মৃত্যু-পরবর্তী স্থায়ী জীবনের কথা। এবং দেখানো হয়েছে মৃত্যুচিন্তার আত্মীক ফায়দা, যা মানুষকে দুনিয়ার প্রতারণা থেকে ফিরিয়ে আনে আখিরাতের আলোয় এবং পাঠকের হৃদয়ে প্রশ্ন রাখে—মৃত্যুর জন্য আমি কি প্রস্তুত? আর এই প্রশ্ন থেকেই শুরু হবে জীবনের প্রকৃত উত্তর খোঁজার যাত্রা।
240.00৳ Original price was: 240.00৳ .120.00৳ Current price is: 120.00৳ .
50%
ছাড়
আপনার পছন্দের আরও বই
