
মুসলমান সম্পাদিত বাংলা সাময়িকপত্র (১৯৩১-১৯৪৭)
এ গ্রন্থে ১৯৩১ খ্রিস্টাব্দে বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা থেকে আরম্ভ করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার পূর্ব সময় পর্যন্ত মুসলমানের উদ্যোগে প্রচারিত ও প্রকাশিত পত্র-পত্রিকাসমূহের নাম-পরিচয় সংরক্ষণের লক্ষ্যে ধারাবাহিকভাবে তালিকা নির্মাণের চেষ্টা করা হয়েছে। একই সাথে পত্রিকায় যাঁরা লিখেছিলেন সে সকল লেখক,কবি-সাহিত্যিকদের নামের পাশাপাশি লেখনীর বিষয়ের শিরোনাম অবিকৃতভাবে তুলে ধরা হয়েছে। যেখানে সম্ভব হয়েছে,সেখানে পত্রিকায় প্রকাশিত রচনাসমূহের সূচি সংকলনের সংগে গুরুত্বপূর্ণ রচনাংশের উদ্ধৃতি সন্নিবেশিত হয়েছে। লেখকরা পরাধীন ব্রিটিশ-শাসনাধীনে বাস করে অকৃত্রিম আদর্শবোধে তাড়িত হয়ে যেভাবে দেশ ও সমাজের হিত সাধনায় মুক্ত চিন্তার পরিচয় দিয়েছিলেন তা যেকোনো চিন্তাশীল ও দায়িত্ব সচেতন গবেষককে আকর্ষণ করবে। আমি সেই আকর্ষণ অনুভব করেছি এবং তা থেকে চালিত হয়েই এ ধরনের গবেষণা কর্মের সাথে সম্পৃক্ত থাকার প্রয়াস পেয়েছি যা তৎকালীন বাঙালি মুসলমান সমাজের লেখক-সম্পাদকদের প্রতি আমার বিনয়মিশ্রিত শ্রদ্ধা জ্ঞাপনের উপায় হিসেবে গৃহীত।
650.00৳ Original price was: 650.00৳ .539.00৳ Current price is: 539.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





