নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

মুমিনের দুআ

প্রকাশনী :
পৃষ্ঠা : 74
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 2nd Eidition 2025
ভাষা : বাংলা

দুআ মানে হলো, আত্মসমর্পণ করে আল্লাহর কাছে বাসনা পূরণের বায়না ধরা; আবদার করে কাকুতি মিনতির সাথে নিজের সকল চাওয়া, প্রত্যাশা, আবেগ, অনুভূতি তাঁর কাছে তুলে ধরা। আরশে আজিমের মালিকের সাথে বান্দার চাওয়া-পাওয়ার সেতু নির্মাণকারী এ দুআ। দুআ শুধু পড়লেই হয় না; দুআ করতে হবে অর্থাৎ যা চাইব, যা বলব তাকে ধারণ করা, লালন করা। প্রত্যেক মুমিনের কর্তব্য হলো, ফরজ-ওয়াজিব কাজগুলো আন্তরিকতার সাথে সম্পন্ন করা এবং হারাম কাজগুলো কঠিনভাবে বর্জন করা। সেই সাথে নফল নামাজ, নফল রোজা ও দুআ কালাম পাঠের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা।

মানুষের শক্তি, ক্ষমতা ও জ্ঞান সীমিত। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো কিছুই তার দ্বারা সম্ভব নয়। তাই জীবনের প্রতিটি বাঁকে তাকে ধর্ণা ধরতে হয় আল্লাহর কাছে; তাঁর কাছে চাইতে হয় শক্তি, সামর্থ্য ও ক্ষমতা। আর এ সীমিত জ্ঞান দিয়ে উপযুক্ত ভাব, ভাষা, শব্দ, আবেগ ও ব্যঞ্জনা দিয়ে মানুষ যথাযথভাবে আল্লাহর কাছে নিজেকে পেশ করতেও অক্ষম। আর তাই তো আল্লাহর দরবারে আর্জি পেশ করার নমুনা আল্লাহ স্বয়ং আমাদেরকে কুরআনের মাধ্যমে এবং তাঁর রাসূল মুহাম্মাদ (সা)-এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন।

Original price was: 95.00৳ .Current price is: 86.00৳ .

9%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top