
মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনী
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হলো। দীর্ঘ এই সময়েও আমাদের স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাসে গেরিলা যোদ্ধাদের আবেদন ফুরোয়নি এতটুকু। কেননা মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর অবদান সবচেয়ে বেশি একথা বললে বাড়িয়ে বলা হবে না। মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর চোরাগুপ্তা হামলায়ই পাকিস্তান হানাদার বাহিনী পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি। এই গেরিলা আক্রমণ সম্পর্কে বাংলাদেশের নতুন প্রজন্মের জানার আগ্রহের শেষ নেই। ১৯৭১ সালের বাঙালি মুক্তিযোদ্ধাদের মাঝে,প্রায় এক লাখ ছিলেন গেরিলা যোদ্ধা; তাঁদের সাত হাজারকে দেশের জন্য প্রাণ দিতে হয়েছে; তাঁদের যুদ্ধ,তাদের জীবন সম্পর্কে নতুন প্রজন্ম খুব একটা জানেনি; কারণ,তাঁদের নিয়ে বিশদভাবে কিছুই লেখা হয়নি। যদিও এই বইটি গেরিলা যুদ্ধ বিষয়ে লিখা,এতে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করা হয়েছে। আশা করি তথ্যবহুল এই গ্রন্থটি থেকে ইতিহাসের আগ্রহী পাঠকরা লাভবান হবেন।
330.00৳ Original price was: 330.00৳ .221.00৳ Current price is: 221.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই



