মিরকাত (আরবি-বাংলা)

পরিচিতি ও বৈশিষ্ট্য :

এটি মানতিকশাস্ত্রের একটি কিতাব। এ শাস্ত্রের প্রথম আবিষ্কারক গ্রিক দার্শনিক এরিস্টটল। যিনি সর্বপ্রথম ইস্কান্দার রুমীর নির্দেশে মানতিকশাস্ত্রের কতিপয় নীতি উপস্থাপন করেন। তারই হাত ধরে পরবর্তীকালে ইমাম ফারাবী, আবূ আলী ইবনে সীনা কর্তৃক এ শাস্ত্রটি পরিপূর্ণতা লাভ করে। মিরকাত গ্রন্থটি ফজলে ইমাম খায়রাবাদী কর্তৃক লিখিত এমন একটি গ্রন্থ যা থেকে মানতেকশাস্ত্রে মোটামুটি ধারণা পাওয়া যায় এবং যা সরকারি ও বেসরকারি সকল মাদরাসায় পাঠ্যতালিকার গৌরব অর্জন করেছে।

শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন –

১. ইলমে মানতিক ও মিরকাত সম্পর্কে মুকাদ্দামা সংযোজন।

২. গ্রন্থকারের জীবনী উল্লেখ।

৩. প্রশ্নাবলি সংযোজন।

৪. সূচিপত্র সংযোজন।

195.00৳ 

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top