Sale!

মা ও শিশুর পুষ্টি

প্রকাশনী :
পৃষ্ঠা : 152
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2015
ভাষা : bangla

ফ্ল্যাপে লিখা কথা মা ও শিশুর পুষ্টি শীর্ষক বইটি পুষ্টিবিজ্ঞানী হিসেবে লেখকের গবেষণা-সংক্রান্ত পঠনপাঠন ও অভিজ্ঞতার একটি ফসল। পেশাগত প্রয়োজনে পুষ্টি ও সংশ্লিষ্ট বিষয়ে তিনি বাংলা ও ইংরেজিতে অনেক মৌলিক গবেষনা,আলোচনা ও সমালোচনামূলক প্রবন্ধ রচনা করেন। সেসব প্রবন্ধকে পরিবর্তন,পরিবর্ধন ও সমযোপযোগী করে বর্তমান বইএর রূপ দেন। বইটি লিখতে গিয়ে অনেক পাঠ্যবই,রেফারেন্স বই,রিভিউ প্রবন্ধ,প্রতিবেদন,বিভিন্ন সংস্থার সুপারিশমালা,সরকারের উন্নয়ন প্রকল্পের দলিলসহ লেখকের নিজের গবেষণালদ্ধ অনেক তথ্য ও উপাত্ত সাহায্য নেয়া হয়েছে। লেখাগুলিতে পুষ্টি বিষয়ের উন্নয়নের গোড়ার কথা থেকে শুরু করে সাম্প্রতিক অগ্রগতির ধারা পর্যন্ত সংযোজিত। পুষ্টি বিষয়ে মৌলিক তথ্য ও উপাত্তের সাথে সাথে ফলিত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা হয়েছে,যেন বিষয়ের বর্ণনায় কোনো পর্যায়েই জনজীবনের বাস্তবতার যোগসূত্র হারিয়ে না যায়। সে লক্ষ্যে বাংলাদেশের শিশুদের পুষ্টি-অবস্থার বিষয়ে একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। অধ্যায় বিন্যাসে ব্যক্তি ও বিষয়ের প্রাসঙ্গিকতার প্রতি নজর দেয়ার চেষ্টা করা হয়েছে। অধ্যায়গুলিকে একটা সম্পূর্ণতা দিতে ও পাঠকদের সুবিধার্থে অনেক সময় পূর্বে-আলোচিত বিষয়ের পুনরুল্লেখ করা হয়েছে। পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে বিষয়ের বর্ণনাকে সহজবোধ্য করার লক্ষ্যে পুরাতন প্রচরিত শব্দের সাথে সাথে অনেক নতুন শব্দ যোগ করা হয়েছে। বইটিকে তথ্যবহুল করার উদ্দেশ্যে বেশকিছু প্রয়োজনীয় উপাত্ত পরিশিষ্ট হিসেবে যোগ করা হয়েছে। বর্তমান বাংলাদেশের মা ও শিশুদের পুষ্টি সমস্যা সমাধান করতে বইটিতে আলোচিত বিষয়গুলি অনেক কাজে দেবে। আশা করি বইটি সাধারণ পাঠক,ছাত্রছাত্রী,গবেষক ও এ-বিষয়ের উন্নয়নকর্মীদের তথ্যগত প্রয়োজন মেটাবে।

Original price was: 160.00৳ .Current price is: 133.00৳ .

17%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top