Sale!

মাসুদ রানা : ট্রেজার কালেকশন

প্রকাশনী :
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st published, 2020

স্বর্ণলোভী রাজা মাইডাসকে অদ্ভুত এক বর দিয়েছিলেন দেবতারা-শুধু স্পর্শ দিয়ে যে-কোনও জিনিসকে সোনায় রূপান্তরিত করতে পারতেন তিনি। সেটা তার জন্য হয়ে দাঁড়ায অভিশাপ। ভুল করে নিজের মেয়েকে সোনার মূর্তি বানিয়ে ফেরেন তিনি। করুণ…. সেইসঙ্গে সুন্দর এক কাহিনি,তাই না? কিন্তু গল্পটা যদি গল্প না হয়? যদি ওটা সত্যি হয়ে থাকে? এত বছর পর পাগলাটে কোনও ভিনেন যদি সেই ক্ষমতার অধিকারী হতে চায়… খুঁজে পেতে চায় রাজা মাইডাসের সমাধি…. এবং মাসুদ রানাকে ওর ইচ্ছের বিরুদ্ধে বাধ্য করে সেই কাজ করে দিতে? কী ঘটবে তা হলে? না,পাঠক,কল্পনার সাগরে ভেসে যাবার কোনও দরকার নেই। এই বইয়ের ভিতরেই রয়েছে সমস্ত প্রশ্নের জবাব। সেই সঙ্গে রয়েছে পাতায় পাতায় দমবন্ধ করা উত্তেজনা,রক্ত গরম করা অ্যাকশন আর বুদ্ধির মারপ্যাঁচ-সহ অনেক কিছু। তা হলে আর দেরি কেন,চলুন রানার সঙ্গে যোগ দিই শ্বাসরুদ্ধকর আরেকটি অভিযানে। কথা দিচ্ছি,হতাশ হবেন না। এ যেন অসম্ভবকে সম্ভব করবার চেষ্টা! গ্রিক পণ্ডিত আর্কিমডিসের তৈরি করা যে-ধাঁধা দু’হাজার বছরেও ভেদ করতে পারেনি কেউ,সেটাই সমাধান করতে চাইছে রানা মাত্র চারদিনে! নইলে খুন করা হবে পিতৃসম অ্যাডমিরাল হ্যামিলটনকে। পাগলের মত চষে বেড়াচ্ছে ও দু-দুটো মহাদেশ। পাঠক,চলুন ওর সঙ্গে ঘোড়া ছোটাই ইংল্যাণ্ডের প্রান্তরে; চুরি করি প্রিসের জাতীয় জাদুঘরের অমূল্য সম্পদ; দুইশ’ মাইল বেগে গাড়ি চালাই জার্মানির ফ্রিওয়ে-তে; অথবা হারিয়ে যাই ইটালির ভূগর্ভস্থ প্রাচীন সুরঙ্গে,কিংবা আমেরিকার রাস্তায় জড়িয়ে পড়ি মরণপণ সংঘর্ষে। নিষ্ঠুর দুই শত্রু পিছু নেবে আপনার। পদে পদে থাকবে মৃত্যুর হাতছানি। ‍কিন্তু ভয়ের কিছু নেই,রানা পাশে রয়েছে আপনার। সমস্ত বাধা-বিপত্তি ঠেলে ওর সঙ্গে একসময় ঠিকই পৌঁছুবেন আপনি রাজা হচ্ছে? তা হলে চলুন,রওনা হই! সারাংশ পিতৃসম অ্যাডমিরাল হ্যামিলটনকে বাঁচাতে দু-দুটো মহাদেশ পাগলের মত চষে বেড়াচ্ছে রানা। লক্ষ্য গ্রীক পন্ডিত আর্কিমিডিসের ধাঁধাঁর সমাধান করে রাজা মাইডাসের গোল্ডেন টাচের সন্ধান পেতে। একদিকে মাফিয়া রানি মায়া লরেঞ্জো অন্য দিকে মায়ার শত্রু গ্যারেট। মাঝখানে রানা। সঙ্গী ববি মুরাল ও রেমি যার বোনও বন্দী অ্যাডমিরালের সাথে। তিনজন মিলে শুরু হয় অসম্ভবকে সম্ভব করার অভিযান। আছে মিথ,সেই সাথে আধুনিক বিজ্ঞান। সব মিলিয়ে পরিপূর্ণ অ্যাডভেঞ্চার।

Original price was: 382.00৳ .Current price is: 317.00৳ .

17%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top