নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

মার্কিন মুলুকে মনোভ্রমণ

প্রকাশনী :
পৃষ্ঠা : 207
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Published-2018
ভাষা : bangla

“মার্কিন মুলুকে মনোভ্রমণ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ সরকারি চাকরিতে বিদেশ ভ্রমণের কম-বেশি সুযােগ রয়েছে। সৃজনশীল অনেক সরকারি চাকুরে ভ্রমণকাহিনী মূলক বই লিখে প্রকাশ করেছেন। খানিক আত্মতৃপ্তি এবং পাঠকসমাজে খানিকটা পরিচিতির লক্ষ্যে গত বছর বইমেলায় আমার লেখা ‘দেশবিদেশের ভ্রমণ কথা’ প্রকাশ করেছি। ‘মার্কিন মুলুকে মনােভ্রমণ’ আমেরিকা যুক্তরাষ্ট্রে সরকারি কার্যোপলক্ষে বেশ ক’বার ভ্রমণের ফসল। চাকরির দগ বছরের মাথায় ১৯৯১ সনে উন্নয়ন অর্থনীতি বিষয়ে এমএ পড়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তি নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উইলিয়ামস্ কলেজে গমন করি। এক বছর আমেরিকা অবস্থানের সময় সে দেশের কয়েকটি অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযােগ হয়েছে। এসব জায়গায় ভ্রমণের অনুভূতি,আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুবাদে উইলিয়ামস টাউনে নাতিদীর্ঘ অবস্থানের অভিজ্ঞতা এবং বিভিন্নজনের সাথে মেলামেশার অকপট বর্ণনা রয়েছে এ গ্রন্থে। কলােরাডাের রকি মাউন্টেন’,বার্কশায়ার কাউন্টির বন-পাহাড় ছাড়াও নিউইয়র্ক-শিকাগাে-বােস্টন-ওয়াশিংটন ডিসির উন্নত অবকাঠামাের। অন্তরালের যাপিত সামাজিক-সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি রয়েছে আমার সহজ-সাবলীল লেখায়। ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড-এর হেরিটেজ পার্ক ও ফ্যান্টাসি কিংডম এবং আমেরিকা-কানাডার সীমান্তবর্তী নায়াগ্রা জলপ্রপাত ঐ সময় আমার মনে যে আনন্দানুভূতি জাগিয়েছিল তা উৎসুক পাঠক উপভােগ করবেন আশা করি। পরবর্তী সময়ে সরকারি কার্যোপলক্ষে আরাে বেশ ক’বার আমেরিকা যুক্তরাষ্ট্র সফর করেছি। এসব সফরের কর্ম অভিজ্ঞতা ছাড়াও আমার লেখায় স্থান-কাল-পাত্রের প্রতিচ্ছবি ফুটিয়ে তােলার চেষ্টা করেছি। দেখা-সাক্ষাতের পাত্রপাত্রী হিসেবে যাদের কথা উঠে এসেছে সেই ভালাে লাগার মানুষগুলাের বইটি দেখার সুযােগ হলে সত্যভাষণের কারণে ব্যথিত হওয়ার চেয়ে প্রীত হওয়ার উপাদানই অধিক রয়েছে বলে মনে করি।

Original price was: 350.00৳ .Current price is: 289.00৳ .

17%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top