
মারণাস্ত্রের অর্থে মানবকল্যাণ
মারণাস্ত্র এবং মানবকল্যাণ পরস্পরবিরোধী বিষয়। মানববিধ্বংসী ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল মানবতার কল্যাণে রেখে গেছেন তাঁর অর্জিত প্রায় সমুদয় ধনসম্পদ। এই অর্থে এক শ’ বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে মেধাবী এবং সৃজনশীলদের স্বীকৃতি দেয়া হচ্ছে। নাম থেকেই বোঝা যায় বইটি স্রেফ ভ্রমণ কাহিনী নয়। নিছক ঘোরাফেরা আর দেখাশোনার মামুলি বৃত্তান্ত এতে নেই। ভ্রমণ ছাড়াও বইটিতে কিছু গবেষণা,আলফ্রেড নোবেলের জীবন বৃত্তান্ত,এ পর্যন্ত নোবেল পুরস্কারপ্রাপ্ত ৭৬৮ জনের তালিকাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরস্কারের প্রবক্তা আলফ্রেড নোবেল সম্পর্কে বাংলা ভাষায় বিস্তারিত লেখালেখি তেমন একটা হয়নি। তবে পুরস্কারটি ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও রয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। ২০০৪ সালে সুইডেনে অবস্থানকালে লেখক নোবেল পুরস্কারের সূত্র ধরে ভ্রমণ করেন নরওয়ে,যেখান থেকে প্রদান করা হয় নোবেল শান্তি পুরস্কার। পরে ২০০৬ সালে দ্বিতীয় দফায় নরওয়ে যান বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার গ্রহণ অনুষ্ঠান কভার করার জন্য। সুইডেন ও নরওয়ে ছাড়াও লেখক ঘুরেছেন ডেনমার্ক ও ফিনল্যান্ড। সব মিলিয়ে লেখকের সন্ধানী দৃষ্টি ও সাবলীল বর্ণনায় হয়ে উঠেছে ভিন্ন স্বাদের সুখপাঠ্য বই,যা শিক্ষার্থীসহ সকল পাঠকের কাছে সমাদৃত হবে। শরিফুজ্জামান পিন্টু গত ১৪ বছর ধরে শিক্ষা ও শিক্ষার্থী বিষয়ে সাংবাদিকতা করছেন। বইটিতে শিক্ষণীয় বিষয়ই প্রাধান্য পেয়েছে।
140.00৳ Original price was: 140.00৳ .116.00৳ Current price is: 116.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই


