
মানুষের ইতিহাস গ্রন্থমেলা
“মানুষের ইতিহাস” বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ মানুষের ইতিহাস প্রাচীন যুগ গ্রন্থে পুরান পাথর যুগের শিকারী সমাজ পর্বে মানুষের বিবর্তন : রামাপিথেকাস,অস্ট্রালোপিথেকাস থেকে নিরাণ্ডার্থাল মানুষ ও তদ্ধিমান মানুষের উত্থান,আদিম সমাজের পরিচয়,মাতৃতন্ত্র,ক্ল্যান সংগঠন ও চিন্তাধারার সামাজিক ভিত্তি আলোচিত। নতুন পাথর যুগের সংস্কৃতি পর্বে কৃষির অধিকার,নবোপলীয় সমাজের পৃথিবীব্যাপী বিস্তার,সভ্যতার প্রস্তুতিপর্ব : তাম্রযুগ ও ব্রোঞ্জযুগ বিষয় বিধৃত। প্রাচীন মিশরের সভ্যতা ও সংস্কৃতির পরিচয় পর্বে ধর্ম,সামাজিক,অর্থনৈতিক,জোতির্বিদ্যা,বিজ্ঞান ও জ্যামিতি,চিকিৎসাবিদ্যা,শিল্পকলার অবস্থা আলোচিত। মেসোপটেমীয় সভ্যতার ও সংস্কৃতির পরিচয়,সুমেরীয় সংস্কৃতি,ব্যবিলনীয় যুগের সংস্কৃতি,আসিরীয় যুগের সংস্কৃতি,ক্যালন্ডীয় যুগের সংস্কৃতিও সমানভাবে আলোচিত। প্রাচীন পারস্য সভ্যতা,সাম্রাজ্য ও তার ইতিহাস,পারসিক সংস্কৃতি ও তার প্রভাব,হীব্রু সভ্যতা,ধর্ম ও জাতির উৎপত্তি ও ইতিহাস,হিট্রাইট,ফ্রিজীয়,লিডীয়,ফিনিশীয় ও মাইনোসীয় সভ্যতা বিষয়টি আলোচিত। গ্রীসীয় সভ্যতার আদি পর্যায়,হোমারীয় যুগ,গ্রীসীয়-পারসিক যুদ্ধ,এলেনীয় শক্তির অভ্যুদয়,পেরিক্লিসের যুগ,পেলোপনেসীয় যুদ্ধ,আলেকজাণ্ডারের সাম্রাজ্য বিষয় আলোচিত। গ্রীসীয় সংস্কৃতির পরিচয়,হেলেনিষ্টিক যুগের সভ্যতা ও সংস্কৃতি,রোমক সভ্যতা,আদি ইতিহাস,রাজতন্ত্র,প্রজাতান্ত্রিক রোম,রোমের গৃহযুদ্ধ,সামাজিক ইতিহাস,সভ্যতার বিভিন্ন দিক ও ঐতিহ্য আলোচিত। প্রাচীন ভারতের ইতিহাস পর্বে সিন্ধু সভ্যতার নগর জীবন,জীবিকা। ও শিল্প দ্রব্য ও ধর্ম বিশ্বাস এবং আর্যজাতি ও বৈদিক সভ্যতার ধর্ম,বৈদিক যুগের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা,জীবিকা ও আর্থিক ব্যবস্থা,বর্ণশ্রম,জৈন ও বৌদ্ধ ধর্মের আবির্ভাব,মগধের অভ্যুদয় ও বৈদেশিক আক্রমণ এবং মৌর্য ও গুপ্তযুগের সভ্যতা ও সংস্কৃতি আলোচিত। চীনের প্রাচীন ইতিহাস পর্বে পুরোপলীয় ও নবোপলীয় সংস্কৃতি,ব্রোঞ্জ সংস্কৃতিসহ বিভিন্ন রাজবংশের বিষয়টি আলোচিত। আমেরিকা মহাদেশের সংস্কৃতি,মায়া,আজটেক,ইনকা সভ্যতার উৎপত্তি প্রসঙ্গ আলোচিত। এছাড়া কোরিয়া ও জাপানের প্রাচীন ইতিহাস,অষ্ট্রেলিয়ার ও ওশেনিয়ার ইতিহাস,আফ্রিকা মহাদেশের প্রাচীন ইতিহাস ও ইউরেশিয়ার বর্বর জাতিদের ইতিহাস সহ সকল বিষয় প্রাঞ্জল ভাষায়,ইতিহাসের বৈজ্ঞানিক ধারাবাহিকতায় স্বচ্ছন্দভাবে আলোচিত।
1,750.00৳ Original price was: 1,750.00৳ .1,433.00৳ Current price is: 1,433.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই


