নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
[yith_woocommerce_ajax_search preset='default']
Sale!

মানবতার বাতিঘর

পৃষ্ঠা : 32
সংস্করণ : 1st Published, 2026

ইসলামি শিল্পকলা ইনস্টিটিউট গোপালগঞ্জ’ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় ২০ জন মেধাবী প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করে ‘মানবতার বাতিঘর’ নামক রচনা। যেটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীভিত্তিক হৃদয়স্পর্শী গদ্য। অন্ধকারে নিমজ্জিত মানবসমাজকে যে আলোকরশ্মি পথ দেখিয়েছিল, এ রচনায় সেই আলোর উৎসকে সংক্ষেপে সহজ ভাষায়, গভীর শ্রদ্ধা ও ঐতিহাসিক বর্ণনায় তুলে ধরেছেন তরুণ লেখক হাফেজ মাওলানা খালিদ হাসান।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়া, ন্যায়পরায়ণতা, দুঃখী-অসহায় মানুষের প্রতি অপরিসীম মমতা, বর্ণবৈষম্য দূরীকরণ, দাসমুক্তির শিক্ষা, মানবিক আচরণ- রচনায় এসব উপস্থাপিত হয়েছে হাদিস ও ইতিহাসের আলোকে। সাহাবি বেলাল রাদিয়াল্লাহু আনহু, সালমান রাদিয়াল্লাহু আনহু, যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে দরিদ্র, এতিম, নারী-শিশু সবাইকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে মর্যাদা দিয়েছেন, এ রচনায় তাতে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত হয়েছে।

বইটি পাঠকের অন্তরে জাগিয়ে তুলবে নৈতিকতা, সহানুভূতি ও মানুষের প্রতি ভালোবাসার বোধ। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্রের সুবাসে ভরা এক প্রেরণাদায়ক বই; যা পাঠককে আত্মশুদ্ধি, মানবতা ও সত্যের পথে উদ্বুদ্ধ করবে। জীবনযাপনের প্রতিটি স্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণের সহজ নির্দেশনা রয়েছে। মানবতার কল্যাণে নিবেদিত প্রবন্ধ ও কবিতার শব্দমালায় মুদ্রিত এ বইটি পাঠকহৃদয়ের শান্তি, নৈতিকতা ও আলোকের অন্বেষণ।

Original price was: 60.00৳ .Current price is: 36.00৳ .

40%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top