
মানবতন্ত্রী আবুল ফজল : শতবার্ষিক স্মারকগ্রন্থ
প্রথম জীবনে কথাসাহিত্য ছিল আবুল ফজলের বিশেষ ক্ষেত্র। তখন তিনি মূলত চিত্রকর। বাঙালি মুসলমান সমাজের যে-ছবি তিনি তখন এঁকেছিলেন,তা রবীন্দ্রনাথের প্রশংসা অর্জন করেছিল। বস্তুত নিজের সমাজের কুসংস্কার ও ধর্মান্ধ সংকীর্ণতা ও হৃদয়হীনতার যে-অভিব্যক্তি আছে তাঁর গল্পে ও উপন্যাসে,তা এগুলিকে সামাজিক দলিল হিসেবেও আদরণীয় করেছে। অবশ্য সব লেখায় যে তিনি সমাজ-সমালোচনা করেছেন তা নয়। মানুষের চিরন্তন প্রবৃত্তি ও দ্বন্দ্বসংঘাতের কথাও মনোহররূপে উপস্থাপিত হয়েছে এসব লেখায়। উত্তরজীবনে আবুল ফজল নিজেকে প্রকাশ করেছেন প্রবন্ধসাহিত্যে। এ পর্যায়ে তিনি মুখ্যত চিন্তাবিদ। সমাজ ও সংস্কৃতি,ধর্ম ও রাজনীতি,সাহিত্য ও শিক্ষার নানা দিক সম্পর্কে তাঁর গভীর চিন্তা ও প্রগাঢ় অনুভূতির পরিচয় আছে সেসব লেখায়। তাঁর বক্তব্যে শাসকগোষ্ঠীর ভ্রূ-কুঞ্চিত হলেও আবুল ফজল ছিলেন অদম্য। তাই তিনি শেষ পর্যন্ত পরিগণিত হয়েছেন একাধারে শিল্পী ও মানবিক মূল্যবোধের ধারক বলে,কাছের মানুষ ও সমকালীন দেশকালের একজন পথপ্রদর্শক হিসেবে।
750.00৳ Original price was: 750.00৳ .603.00৳ Current price is: 603.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





