মাজিদা রিফার দুটি বই (মহানবী ﷺ ও কুরআনি গল্পগুচ্ছ)
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নবীজি (ﷺ)-এর জীবনী জানার জন্য প্রধান মাধ্যম হচ্ছে সীরাত গ্রন্থ। তবে সীরাত গ্রন্থগুলো বিভিন্ন ধাঁচের হয়। কিছু আছে ব্যাপক আবেগ-ঘন হয়। আবেগের ফুলঝুরি ছুটাতে গিয়ে লেখক শব্দের যে বাহার দেখায়, পুরো ব্যাপারটি স্যাঁতস্যাঁতে বানিয়ে ফেলে। আবার কিছু আছে আবেগ-ভালোবাসা-হীন শুষ্ক কাঠের মতো হয়ে থাকে। মনে হয় এর ভেতরে কোনো প্রাণ নেই, কোনো আকর্ষণ নেই। পাতার পর পাতা পড়ে যাচ্ছি, কিন্তু অন্তর নাড়া দিচ্ছে না। নবীজির জীবনী জানছি, কিন্তু নিজেকে যদি সেখানে বসাতে পারছি না। এমন শিক্ষাকে কি আদৌ শিক্ষা বলা যায়? অথচ নবীজি উসওয়াতুন হাসানাহ, সবার জন্য সেরা আদর্শ!
মাজিদা রিফা মুহতারামার রচিত এই গ্রন্থটি এই দিক থেকে অনন্য। সাহিত্য আর গল্পের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ সীরাত রচনা করেছেন তিনি। যেন পাঠককে নিয়ে চলেছেন নববী যুগে। হাত ধরে ঘুরিয়ে দেখাচ্ছেন মদিনার প্রতিটি অলিগলি, শোনাচ্ছে নবীজির দাওয়াত এবং ত্যাগের অমিয় বাণী। যে কোনো গল্পপ্রেমী পাঠকের মনে এই সীরাহ গ্রন্থটি জায়গা করে নেবে আমাদের বিশ্বাস।
কুরআনি গল্পগুচ্ছ
শিশুদের মন অতি নির্মল। আর সেই নির্মল মনে সুপারম্যান-ব্যাটম্যানদের গল্প পড়ে গড়ে ওঠে মিথ্যের কাচমহল। সত্য, বাস্তবতা ও সময়ের পদভারে যে কাচমহলটি চূর্ণবিচূর্ণ হয় মানসিক পরিপক্কতার সাথে সাথেই। অতিমানবদের কাছ থেকে আক্রান্ত শহর ও বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার যে শিক্ষা তারা নেয়, অচিরেই তা অলীক কল্পনা ও অসম্ভব বলে মনে হয়। কৈশোরের গণ্ডি পেরুনোর আগেই শিশুরা জেনে যায়, মানুষের যেমন কোনো সুপার পাওয়ার নেই, তেমনি সুপারম্যানরাও শুধুই মিথ্যে কল্পনা! কিন্তু আসলে তো তা নয়। পৃথিবীতে স্পাইডারম্যান-ব্যাটম্যানরা কখনো ছিল না সত্য; তাই বলে কোনো সুপারম্যান ছিলেন না তা সত্য নয়। আল্লাহ রব্বুল আলামীন যুগে যুগে পাঠিয়েছেন নবী-রাসূল ও উলামা। তাঁদের দিয়েছেন ‘ঈমান’ নামের সুপার পাওয়ার। এর মাধ্যমে তারা সংশোধন করতেন জগতের যাবতীয় অন্যায়। পূর্ববর্তী সে সব মহামানবের মধ্যে রব্বে কারীম রেখেছেন আমাদের জন্য অসাধারণ সব উদাহরণ। আর তাই ‘কুরআনি গল্পগুচ্ছ’ বলছে অবিশ্বাসীদের পরিচয়সহ অহংকার, অবিশ্বাস, অবাধ্যতার পরিণাম। ‘কুরআনি গল্পগুচ্ছ’ বলছে সবর-শোকর, তাকওয়া-তাওবা ইত্যাদি আঁকড়ে ধরে বিশ্বাসীদের সুপারহিরো হয়ে ওঠার গল্প। আমরা চাই আমাদের শিশুরা ভবিষ্যতে হয়ে উঠুক এমন সুপার পাওয়ার প্রাপ্তদের একজন। ‘কুরআনি গল্পগুচ্ছ’ পড়ে উজ্জীবিত হোক শিশুদের মন।
735.00৳ Original price was: 735.00৳ .530.00৳ Current price is: 530.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






