নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

মাকতাবাতুস সালাফের নতুন ৩টি বই

ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ – ১ম খণ্ড (পবিত্রতা ও ছালাত অধ্যায়)

মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান ইসলামে নিহিত। কিন্তু আধুনিক বস্তুবাদী যুগে মানুষ দুনিয়ামুখী হয়ে পড়ায় জীবনধারণের প্রকৃত পথ ও কল্যাণকর জীবনব্যবস্থা সম্পর্কে অজ্ঞ হয়ে গেছে। নানা মতবাদ, মাযহাব ও ভ্রান্ত ধারণার ভিড়ে মানুষ আজ বিভ্রান্ত। তাই বিশুদ্ধ আক্বীদা ও সহীহ ফাতওয়ার আলোকে সঠিক পথ জানা অত্যন্ত জরুরি।

এই বই সেই প্রয়াসেরই অংশ—যেখানে কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ভরযোগ্য দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। প্রথম খণ্ডে আলোচিত হয়েছে পবিত্রতা ও ছালাত—যা মুসলিম জীবনের ঈমান ও আমলের মূলভিত্তি।

আমরা বিশ্বাস করি, ‘ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ’ সাধারণ মুসলমানের জন্য কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক বিশুদ্ধ দ্বীনি জ্ঞান অর্জনের এক বিশ্বস্ত সহায়ক হবে—ইনশা-আল্লাহ

আল্লাহর পথে যাত্রা

ইসলামের পূর্ণাঙ্গ চিত্রের সন্ধানে-

আজকের বাস্তবতায় ইসলামকে অনেকেই খণ্ডিতভাবে দেখে-

কেউ ফাযায়েলে আমলে সীমাবদ্ধ, কেউ ফিকহে, কেউ আক্বীদা বা রাজনীতিতে নিমগ্ন, আবার কেউ কেবল জিহাদের আলোচনায় ব্যস্ত। ফলে ইসলামের সামগ্রিক চিত্র অনেকের কাছেই অধরাই থেকে যায়। এই খণ্ডিত দৃষ্টিভঙ্গিই বিভ্রান্তি ও মতভেদের জন্ম দেয়।

‘আল্লাহর পথে যাত্রা’ বইটি সেই বিভাজন ভেঙে পাঠকের সামনে তুলে ধরে ইসলামের পরিপূর্ণ রূপরেখা-

পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামের সারনির্যাস। এটি এমন এক যাত্রা, যা পাঠককে পরিচিত করাবে আল্লাহর পথে চলার সমগ্র নির্দেশনা, উদ্দেশ্য ও সৌন্দর্যের সঙ্গে।

সংক্ষিপ্ত, সহজবোধ্য ও হৃদয়স্পর্শী-

‘আল্লাহর পথে যাত্রা’ ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার এক ঝলক আলোকিত দিগন্ত।

রাসূল ﷺ দেখতে যেমন ছিলেন

“আমার মৃত্যুর পর এমন কিছু মানুষ আসবে, যারা আমাকে না দেখেও আমার উম্মতের মাঝে আমাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসবে।

তাদের আকাঙ্ক্ষা হবে, যদি পরিবার ও সম্পদ বিলিয়ে দিয়েও তারা একবার আমাকে দেখতে পারত।

📚 সহীহ মুসলিম, হাদীস: 2832

বইটিতে রাসূল ছাঃ দেখতে কেমন ছিলেন তা কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বর্ণনা করা হয়েছে।

 

Original price was: 990.00৳ .Current price is: 920.00৳ .

7%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top