
মাইক্রোওয়েভ ওভেনে রান্নার জাদু
মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারে সতর্কতা ১. এ ওভেন সব সময় কাঠের টেবিলের ওপর রাখুন। আর অবশ্যই খেয়াল রাখুন- টেবিল যেন বেশি উঁচু না হয়। ২. ওভেনে অবশ্যই ওভেনপ্রুফ পাত্র ব্যবহার করুন। ধাতব বাসন বা পাত্র কখনোই ওভেনের ভেতর দেবেন না। ৩. ব্যবহারের আগে ওভেনটি কিছুক্ষণ চালিয়ে নিন। ৪. খুব কম বা বেশি ভোল্টেজে ওভেন চালাবেন না। আমাদের দেশে লোডশেডিং-এর প্রবণতা বেশি। তাই বিদ্যুতের হঠাৎ আসা-যাওয়াতে নষ্ট হয়ে যেতে পারে আপনার মূল্যবান ওভেনটি। সম্ভব হলে প্রটেক্টর লাগিয়ে নিন। এতে বিপদমুক্ত থাকবে আপনার ওভেন। ৫. পাত্র ও খাবার খুব সাবধানে রাখবেন যেন ওভেনের গায়ে লেগে না যায়। ৬. এ পাত্রে অতিরিক্ত খাবার নেবেন না। খাবারের টুকরোগুলো একই আকৃতির হওয়া উচিত। ৭. এখাদ্যের ধরন অনুযায়ী গরম করার জন্য সময় নির্ধারণ করুন। স্ট্যান্ডিং টাইমের পরও রান্না না হলে আবার অল্প সময়ের জন্য ওভেনে দিন। তবে প্রথমে কম সময় নির্ধারণ করে দেয়াই ভালো। ৮. সব সময় খাদ্যদ্রব্য ঢেকে ওভেনে দেবেন। ৯. গরম অবস্থায় কখনও ভেতরে খালি হাত ঢোকাবেন না। গরম পাত্র ধরতে মোটা ও ভারী গ্লাভস ব্যবহার করুন।
300.00৳ Original price was: 300.00৳ .237.00৳ Current price is: 237.00৳ .
21%
ছাড়
আপনার পছন্দের আরও বই





