
মহা জীবন
রহমান প্রকৃতই মানবপ্রেমিক লেখক। তিনি চোখের সম্মুখে দেখতে চেয়েছিলেন শুদ্ধ সমাজ,শুদ্ধ মানুষ,সুখি পরিবার। মানুষের ভ-ামি তিনি সম্পূর্ণ অগ্রাহ্য করতে চেয়েছিলেন। লেবাসসর্বস্ব ধর্ম তিনি ঘৃণা করেছেন সর্বান্তকরণে। তার রচনাবলিতে পাওয়া যায় পরিচ্ছন্ন ধর্মবোধ,মানবিকতা,মানুষের রাজনীতি,সমসাময়িক অর্থনীতি,দৈনন্দিন কৃষিকর্ম,শরীরচর্চা,সুস্থ ও পরিমিত জৈবিক যৌনতা। এসব বিষয়ে লিখে তিনি আসলে একটি উন্নত,রুচিবোধসম্পন্ন জাতি তৈরি করতে চেয়েছিলেন। পরিমিতিবোধ,রুচিবোধ যে একজন সাধারণ মানুষকে উন্নত মানুষে পরিণত করতে পারে,এ কথা তিনি বলেছেন বারবার। ‘মহা জীবন’ গ্রন্থে তিনি যেসব বিষয় আলোকপাত করেছেন মহামানুষ…মানুষ কোথায়? মহিমান্বিত জীবন,মহামানুষ,যুদ্ধ,স্বাধীন গ্রাম্যজীবন,আত্মীয়-বন্ধুবান্ধব,সত্য প্রচার,নিষ্পাপ জীবন,উপাসনা,নমস্কার,তপস্যা,তীর্থ-মঙ্গল,আত্মার স্বাধীনতার মূল্যবোধ,মনুষ্য পূজা,মন্দতাকে ঘৃণা ইত্যাদি।
200.00৳ Original price was: 200.00৳ .166.00৳ Current price is: 166.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





