
মধুসূদন ও নবজাগৃতী
বিগত শতকে নবজাগরণ অত্যন্ত স্ব-বিরোধী ও জটিল। কেননা,এর মধ্যে নানা বিরোধী ধারা ওতপ্রোতভাবে বিজড়িত। যে নবজাগরণের ফলে ব্রাহ্মধর্মের উদ্ভব হল,তাই হিন্দুধর্মের পুনরুত্থান ঘটিয়েছে। এমন কি একই ব্যক্তির মধ্যে এই বিরোধ প্রকট হয়ে উঠেছে। বঙ্কিমচন্দ্র যুক্তির দিক দিয়ে ইংরেজী শাসন-ব্যবস্থা,শিক্ষা ও সভ্যতাকে স্বীকার করেছেন,কিন্তু অন্তর দিয়ে তা সমর্থন করতে পারেননি। নবজাগরণের মধ্যে যেমন বিরোধ ও জটিলতা,তেমনি এর মধ্যে নানা ধারা দেখা যায়। ধর্মীয়,সামাজিক,রাজনীতিক,সাংস্কৃতিক ইত্যাদি নানাবিধ আন্দোলনে নবজাগরণে মূর্ত হয়ে ওঠে। এর মধ্যে কোন একটি মূল সূত্র খুঁজে বের করা সত্যই দুষ্কর। তবে নবজাগরণের প্রধান প্রেরণা যে মানবতা,একথা অবশ্যস্বীকার্য। এই মানবতাই রামমোহন রায়ের ব্রাহ্মধর্মে,বিদ্যাসাগরের সমাজসেবায়,অক্ষয় দত্তের জ্ঞান-বিজ্ঞান আলোচনায়,রামগোপাল ঘোষের রাজনীতি চর্চায়,কেশব সেন ও বিবেকানন্দের ধর্মান্দোলনে,বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধুর সাহিত্য রচনার মূলে সক্রিয় রয়েছে।
250.00৳ Original price was: 250.00৳ .183.00৳ Current price is: 183.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই