
মজার পড়া ১০০ ছড়া
ছড়ায় ছড়ায় আলোকিত এখন বাংলা শিশুসাহিত্যভুবন। ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে…’ এ-জাতীয় ছড়া কার না ভালো লাগে! ছড়া পড়তে ভালোবাসে ছোট-বড় সবাই। শিশুদের পাঠের হাতেখড়ি এই ছড়া দিয়ে। আধুনিক ছড়াসাহিত্যের পথিকৃৎ দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদার। তারপর কালের বিবর্তনের সঙ্গে ছড়াসাহিত্য সৃষ্টিশীলতার পথ বেয়ে অনেক দূর এগিয়েছে। স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশের ছড়ায় আমূল পরিবর্তন ঘটেছে। একসময় ছড়া ছিল শিশুদের ঘুমপাড়ানির উপকরণ,তা এখন ঘুমজাগানিয়া স্লোগানে পরিণত হয়েছে। বর্তমানে এ দেশে যারা ছড়াসাহিত্যকে সমৃদ্ধ ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের মধ্য থেকেই ফয়েজ আহ্মদ,সুকুমার বড়ুয়া,লুৎফর রহমান রিটন,আমীরুল ইসলাম,ফারুক নওয়াজ,রহীম শাহ,আলম তালুকদার এবং রফিকুল হক দাদুভাইÑএই আটজন ছড়াশিল্পীকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকেরই আলাদা আলাদা আটটি বই প্রকাশ করা হলো মজার পড়া ১০০ ছড়া শিরোনামে। এঁদের সবার ছড়া নির্বাচন করা হয়েছে মূলত ছোট্টমণিদের কথা মাথায় রেখেই। দাদুভাই ছড়া বানান মুখে ছড়া কেটে। শব্দ,ছন্দ,বিষয়বস্তু ও আঙ্গিকের বৈচিত্র্যে এবং প্রকাশভঙ্গির আন্তরিকতার ক্ষেত্রে তাঁর উপমা তিনি নিজেই। তাঁর ছড়ায় বাংলাদেশের সমকালীন সমাজচিত্র চমৎকারভাবে উঠে এসেছে।
240.00৳ Original price was: 240.00৳ .199.00৳ Current price is: 199.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





