
মঙ্গল নৌকার মাঝি
প্রতিদিন সূর্যোদয়ে জাগে এই দেশ, লালসবুজের বুকে মানব-স্বদেশ; তুমি তার উদয়াস্ত রশ্মিকারিগর,তোমার লালনঘর পলিপদ্মাচর। আমতলা-জামতলা চেনে তোমাকেই; সসাগরা নদীবঙ্গে কোথা তুমি নেই? বাঙালির সৌর বুকে উন্নিদ্র উদয়,মুহূর্তে অনন্তজীবী চিরবাংলাময়। তোমার মানবঘর মধুমতী তীর,তোমার ব্রহ্মাস্ত্র গড়া হাড়ে দধীচির। শতবর্ষ পার হয়ে অনন্তের ডানা,মহাকালে মহাবিশ্বে তোমার ঠিকানা জাতিপুত্র জাতিকন্যা তোমাকেই ঘিরে ঘর করে সম্প্রীতির এই বঙ্গনীড়ে। এই বাংলা বাঙালির একান্ন বাবেল,‘বাঙালির সব শিশু তোমার রাসেল’। বর্তমান পাড়ি দিয়ে যাত্রী ভবিষ্যতে,মঙ্গল নৌকার মাঝি,দাঁড় শুদ্ধস্রোতে। অনন্তে ভাসান যাত্রা ডিঙা-মধুকর; বাংলার আঁতুড়ঘর তোমার নোঙর। পঞ্চভূতে মূর্ত তুমি অজেয়,সজীব পিতা তুমি,ত্রাতা তুমি অনন্ত মুজিব।
350.00৳ Original price was: 350.00৳ .289.00৳ Current price is: 289.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই





