- You cannot add "দুই মেরুর হয় নাকো দেখা (গল্পে গল্পে বিজ্ঞান-১)" to the cart because the product is out of stock.
- You cannot add "দুই মেরুর হয় নাকো দেখা (গল্পে গল্পে বিজ্ঞান-১)" to the cart because the product is out of stock.
ভুল যখন ফুল
মুখপাতা
স্নেহভাজন শিশুরা, জীবনের প্রতিটি সূর্যোদয়ের মতোই নতুন নতুন অভিজ্ঞতা আমাদের কাছে প্রতিদিন আসে-কখনো হেসে, কখনো চোখে অশ্রু নিয়ে। কিন্তু জানো কি, সেই অভিজ্ঞতার সবচেয়ে মূল্যবান শিক্ষক হলো-‘ভুল।’
হ্যাঁ, এই শব্দটি হয়তো তোমার কানে অনেকবার বাজে-ভুল করলে বকা, ভুল করলে আফসোস। কিন্তু আজ আমি তোমাকে একটি নতুন চোখ দিতে চাই, যেটা দিয়ে তুমি ভুলকে ভয় নয়-ভালোবাসা শিখবে।
একটি ছোট চারাগাছ যেমন তার অস্তিত্বের জন্য মাটি চিরে বেড়িয়ে আসে-ঠিক তেমনি তোমার ছোট ছোট ভুলগুলোও তোমাকে সত্যিকারের বড় মানুষ হওয়ার পথে নিয়ে যেতে পারে। ভুল মানেই পথচ্যুতি নয়; বরং ভুল মানেই, ঠিক পথে ফিরে আসার উপলক্ষ।
এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা যেন একেকটি আত্মজিজ্ঞাসার জানালা, যেখানে ‘ভুল’ কোনো কালো ছায়া নয়, বরং একেকটি আলোকদীপ্ত প্রদীপ-যা তোমার চিন্তা, হৃদয় ও চেতনায় নতুন নতুন বোধের জাগরণ ঘটাবে।
এই বইয়ের কথাগুলো কেবল হাসির খোরাক নয়, বরং এগুলো চিন্তার খোরাক, হৃদয়ের খাদ্য। তুমি এখানে পাবে ছোট্ট ছোট্ট ভুলের কথা, যেগুলো পরিণত হয় বড় বড় শিক্ষায়। তুমি দেখবে-কীভাবে সাহস করে নিজের ভুলকে স্বীকার করে কেউ হয়ে উঠে শ্রেষ্ঠ মানুষ। তুমি বুঝবে-ভুলের পথে হাঁটলেও, থেমে না থেকে আবার উঠে দাঁড়ানোই সত্যিকারের বীরত্ব।
তোমাকে এই যাত্রায় আহ্বান জানাই। চলো, আমরা একসঙ্গে শুরু করি এই আলোর পথযাত্রা, যেখানে ভুলের মাঝেই লুকিয়ে আছে শিক্ষার গুপ্তধন। চলো, আমরা শিখি কীভাবে ‘ভুল’ হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় বন্ধু। চলো, আমরা বেড়ে উঠি-শিকড় দৃঢ় করে শিখরে পৌঁছাবার জন্য। চলো, ভুলগুলো পরিণত করি ফুল বাগানে।
300.00৳ Original price was: 300.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
50%
ছাড়
আপনার পছন্দের আরও বই
