নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ভালোবাসার সাম্পান

পৃষ্ঠা : 315
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, 2023
ভাষা : bangla

সে এক সময় এসেছিল এই দেশে,এই ঢাকায়,ষাটের দশক,আয়ুব খানের সামরিক শাসনের কাঁটাতারে বিদ্ধ,কবিতার তথা সাহিত্যের কামড়ে অস্থির যুবাদের পদভারে কম্পিত,বিশ্বব্যাপী মূল্যবোধ-ভেঙে-ফেলা প্রতিবাদী তারুণ্যের আন্দোলনের ধাক্কায় টলটলায়মান,সামাজিক-অর্থনৈতিক অবক্ষয়ের আঘাতে জর্জরিত। নতুন সময়ের নতুন ভাষাকে প্রকাশ করবার তীব্র বাসনায় একত্রিত হয়েছিল কয়েকজন অতিতরুণ,বের করেছিল সাহিত্যপত্র কন্ঠস্বর (যার লেখকেরা পরবর্তীকালে বিখ্যাত হবেন ষাটের দশকের কবি-লেখক বলে,আবদুল মান্নান সৈয়দ কিংবা রফিক আজাদ,আখতারুজ্জামান ইলিয়াসের মতো কেউ-কেউ দশকের গণ্ডি পেরিয়ে মহাকালের গায়ে খোদিত করবেন নিজের নাম,পরে এসে যোগ দেবেন নির্মলেন্দু গুণ বা আবুল হাসান)। সেই কণ্ঠস্বর সম্পাদনা করা,প্রকাশ করা,তার জন্য অর্থসংগ্রহ করতে গিয়ে জিভ-বের-হয়ে-আসা গ্লানিকর কষ্টকর অধ্যবসায় চালিয়ে যাওয়া আর লেখক-সাহিত্যিকদের বুকভরা ভালোবাসা দিয়ে আগলে রাখার কেন্দ্রীয় ভূমিকাটি পালন করেছিলের কিছুটা অগ্রজ,সৃজনশীল সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদ। ভালোবাসার সাম্পান সেই ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে সৃজনশীলতার নৌকা বয়ে নিয়ে যাওয়া নাবিকের স্মৃতিচারণার গল্প। এ গ্রন্থের কুশীলব হলেন সেদিনের তরুণ কবি-লেখকেরা,আজকের তরুণদের কাছে যাঁরা নায়কের আসনে অধিষ্ঠিত,যাঁদের প্রত্যেকের গল্প হতে পারে আলাদা আলাদা উপন্যাস। আর গ্রন্থের নায়ক হলো স্বরাট সার্বভৌম সময়-মধ্যষাট থেকে মধ্যসত্তর-এমন সময়কাল একটা জাতির জীবনে আসে কদাচিৎই। এই বইয়ের প্রাণটুকু হলো ভালোবাসা,আবদুল্লাহ আবু সায়ীদের মতো বিশালহৃদয় মানুষের প্রতিটা সৃজনশীল সাহিত্যিকের জন্য নিখাদ নিঃশেষ স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং একই সঙ্গে শিল্প-সাহিত্য ও স্বদেশের জন্য একদল ভবিষ্যৎভাবনাবিহীন শৃঙ্খলমুক্ত তারুণ্যের অস্তিত্ব-কাঁপানো ভালোবাসা। ভালোবাসার সাম্পান একই সঙ্গে ইতিহাস ও কিংবদন্তি,উপন্যাস ও স্মৃতিকথা; অনবদ্য আবেগদীপ্ত ও বুদ্ধি-ঝলকিত ভাষাশৈলীতে গাঁথা এ হলো আমাদের জাতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস,একটা সাহিত্যিক সম্প্রদায় বা একদল সাহিত্যিকের বেড়ে ওঠার হাহাকারের সঙ্গে যেখানে মিলেমিশে একাকার হয়ে আছে একটা জাতির জন্ম-চিৎকার। এ গ্রন্থ আরম্ভ করলে শেষ না করে বন্ধ করা মুশকিল এবং এ গ্রন্থ হাতে পেলে সংগ্রহ-ছাড়া করা অসম্ভব।

Original price was: 575.00৳ .Current price is: 462.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top