ভয় সমগ্র
লেখক : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী : শিরোনাম প্রকাশন
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভুলো কে জানো? মানুষ নয়। ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি-যা ভোলায়; মিথ্যে ভোলায়। আমাদের দেশে বলে-ভুলো হল এক রকম ভূত। ব্রহ্মদৈত্য,মামদো,শাঁকচুন্নী,গোদানা,গলায়-দড়ের মতো এও এক রকমের ভূত! নিশির নাম অনেকে জানে। ভুলো অনেকটা নিশির মতো। কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে,ভুলোর খেলা সব সময়েই। তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলো খেলা জমে ভালো। নিশি,ভূত বা প্রেতিনীর সঙ্গে মিল এর অনেকটা। তফাত- নিশি ডাকে ঘুমের মধ্যে আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যেবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তা ধরে,ভাবছে কোন বন্ধুর কথা কি আপন জনের কথা,হঠাৎ একসময়ে সে বন্ধু তার সামনে এসে দাঁড়াল,বলল-এই যে রে!
450.00৳ Original price was: 450.00৳ .265.00৳ Current price is: 265.00৳ .
41%
ছাড়
ছাড়
আপনার পছন্দের আরও বই
No products found





