নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী সেপ্টেম্বর-অক্টবর ২০২৫

প্রকাশনী :
বিষয় :
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 6th Edition 2025

সংখ্যাঃ বর্ষ-১০, সংখ্যা-৬

সাইজঃ ৮/৫.৫

প্রিয় ব্যাপনবন্ধুরা,

দেখতে দেখতেই এ বছরের শেষ ভাগও ফুরিয়ে যেতে চলেছে। সময় কত দ্রুত যায়, তাই না। আশা করছি তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছো। তোমাদের পড়ার জার্নিতে একটু ব্রেক দিতে, শিখনকে আনন্দময় করতে ব্যাপনও যথারীতি চলে এলো তোমাদের হাতে। আমরা আজ যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, সেখানে প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৃতি আর দৈনন্দিন জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই সংখ্যায় আমরা চেষ্টা করেছি সেই বাস্তবতার কিছু দিক তোমাদের সামনে তুলে ধরতে।

“এআই যুগে সাইবার নিরাপত্তা” লেখায় তোমরা পাবে ভবিষ্যতের প্রযুক্তি-নির্ভর সমাজের এক বাস্তব চিত্র, যেখানে সুযোগের পাশাপাশি ঝুঁকিও ক্রমশ বড় হয়ে উঠছে। আবার “মধুর চিরন্তন মিষ্টতা” আমাদের ফিরিয়ে নিয়ে যাবে জীবনের সরল আনন্দে, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর স্বাদের এক চিরন্তন মেলবন্ধন দেখা যায়। তোমাদের কৌতূহলকে অন্য পথে নিয়ে যাবে “রহস্যময় সৌন্দর্যের আধার: গুহা” যেখানে প্রকৃতির অদ্ভুত গঠন ও সৌন্দর্য নতুন করে ভাবতে শেখাবে। একইভাবে মহাবিশ্ব নিয়ে আগ্রহীদের জন্য রয়েছে “বিগ ব্যাং থিউরি কি সংকটে পড়বে?” একটি আলোচনা, যা শুধু বিজ্ঞান নয়, বরং মানবচিন্তার সীমা ও সম্ভাবনাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।

ভবিষ্যতের বিজ্ঞানকে কাছ থেকে ছুঁতে চাইলে পড়তে পারো “ন্যানো রোবটের জগতে”-যা চিকিৎসা, প্রযুক্তি আর মানুষের জীবনযাত্রার চিত্র পাল্টে দিতে পারে। “বৈজ্ঞানিক সত্যের রূপকথা” প্রবন্ধটি তোমাদের দেখাবে, বিজ্ঞানের আবিষ্কারগুলোও আসলে মানুষের কল্পনা ও স্বপ্নের সঙ্গেই জড়িয়ে থাকে। আর “QR কোড এর গাণিতিক রহস্য” তোমাদের চোখ খুলে দেবে দৈনন্দিন জীবনের এক অতি পরিচিত প্রযুক্তির অন্তর্গত জটিলতার দিকে।

এই সংখ্যায় আছে পাঠকের সক্রিয় অংশগ্রহণের জন্য কুইজ ও সুডোকু, আর রয়েছে সাম্প্রতিক ছবি, যা আমাদের প্রাণ-প্রকৃতি ও চারপাশের সময়কে চোখের সামনে ভিজ্যুয়াল আকারে হাজির করবে। তোমরা যখন একে একে এসব লেখা পড়বে, তখন হয়তো নিজের ভেতরেই প্রশ্ন জাগবে- আমাদের পৃথিবী কত জটিল, আবার কত সরল। আমরা কোথায় যাচ্ছি, আর কতটা জানার বাকি আছে? সেই প্রশ্নগুলোকে উস্কে দেওয়া এবং তোমাদের জিজ্ঞাসাকে আরও গভীর করার উদ্দেশ্যেই তোমাদের নিকট সমর্পণ করছি ব্যাপন সেপ্টেম্বর অক্টোবর ‘২৫ সংখ্যা।

বিজ্ঞানের সৌরভ, তব ব্যাপিত হোক।

50.00৳ 

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top