নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বোনদের সমীপে পুষ্পিত সওগাত

পৃষ্ঠা : 112
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

মুমিনের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ‘দাওয়াহ ইলাল্লাহ।’ দাওয়াহর মাধ্যমে ব্যক্তি পরিশুদ্ধ হয়, সমাজ সংহত ও সংশোধিত হয়। আর দাওয়াহ ইলাল্লাহ ও দ্বীনের প্রসারে মুসলিম নারী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ নারী হলো পুরুষের জননী—বীর গড়ার কারিগর। নারীর হাতেই তরবিয়ত লাভ করে গোটা প্রজন্ম। মানবকল্যাণে রয়েছে তার নির্ধারিত অংশ; দাওয়াহর অঙ্গনেও তার পদচারণা অনিবার্য। তার চেষ্টা ও সাধনার জলসিঞ্চনে মাথা তোলে উম্মাহর প্রত্যাশার অঙ্কুর—জাতির ভাগ্যাকাশে উদিত হয় সুখ ও সমৃদ্ধির আলোকিত ভোর।

এমন মুসলিম বোনদের জন্যই আমরা আমলের খেত থেকে সংগ্রহ করেছি অনেকগুলো শিষ; যেখান থেকে তারা ফুল-ফসল সংগ্রহ করবে। এই সবুজ ফসল তাদেরই কোনো বোনই চাষ করেছে পরম মমতায়। এই পুষ্পিত সওগাত মূলত নেককার নারীদের পুণ্যবতী উত্তরসূরিদের জন্য দাওয়াহ-প্রকল্পের নমুনা, যারা আখিরাতের রাজপথে যাত্রা করেছে এবং জান্নাতের পাথেয় সংগ্রহের চেষ্টা করছে। ইনশাআল্লাহ এই প্রকল্পগুলো মুসলিম বোনদের হৃদয়ে আমলের উৎসাহ ও উদ্দীপনা জোগাবে।…

Original price was: 150.00৳ .Current price is: 113.00৳ .

25%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top